,

২০০ এসি বাস দিতে এক বছর সময় চায় ভারত

news-image

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ভারত থেকে ২০১৬ সালের আগস্ট থেকে ২০১৮ সালের মধ্যেই ৬০০ বাস কেনার সিদ্ধান্ত নিয়েছিলো। বাসগুলো এসি, ননএসি, সিঙ্গেল ডেকার ও ডাবল ডেকার। তবে এরমধ্যে ২০০ এসি বাস কেনার অনুমোদন দেয়নি ভারতীয় এক্সিম ব্যাংক।

নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের চাহিদা অনুযায়ী ভারতীয় গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ২০০ বাস দিতে পারছে না। তবে ভারত বেঁধে দেয়া সময়ে চারশ’টি বাস দিতে পারবে। ২০০টি এসি বাস দিতে আরও এক বছর সময় চেয়েছে ভারত। রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন(বিআরটিসি) থেকে এমন তথ্য জানা গেছে।

বিআরটিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফরিদ আহমদ ভূঁইয়া বলেন, প্রকল্পের আওতায় ভারত থেকে ৬০০ বাস ও ৫০০ ট্রাক কেনা প্রকল্প চলমান আছে। সবগুলোই নির্দিষ্ট সময়ে ভারত থেকে আসবে। তবে ২০০টি এসি বাস দিতে ভারত আরও এক বছর সময় চায়। এখনও ২০০টি এসি বাস কেনার বিষয়ে এক্সিম ব্যাংক অনুমোদন দেয়নি, বাকিগুলোর অনুমোদন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ৪০০ বাস পেতে আগামী জুন মাসে ভারতকে ওয়ার্ক অর্ডার দেয়া হবে। এর ৮ মাস পরেই ৪০০টি বাস পাওয়া যাবে। তবে বাকি ২০০টি এসি বাস পেতে আরও এক বছর সময় লাগবে, কারণ এক্সিম ব্যাংকের অনুমোদন মেলেনি। তবে প্রকল্পের ব্যয় বাড়ছে না, শুধু সময় বাড়ছে।

সূত্র জানায়, বাসগুলো কিনতে মোট ব্যয় ধরা হয়েছে ৫৮০ কোটি ৮৭ লাখ টাকা, যার মধ্যে ৪৩৪ কোটি ৩২ লাখ টাকাই ইন্ডিয়ান লাইন অব ক্রেডিট (এলওসি) থেকে আসবে।

বিআরটিসি সূত্র জানায়, পুরনো ও অচল বাস প্রতিস্থাপন, ট্রাফিক সমস্যা সহজীকরণ ও ঢাকাসহ শহরতলীর বায়ু দূষণসহ পরিবেশ দূষণ কমানো হবে। বর্তমানে বিআরটিসি’র প্রায় ১ হাজার ৫৫২টি বাস চলাচল করছে,যার মধ্যে এলওসি লাইনের মাধ্যমে বাসগুলো কেনা হবে। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের