,

শেষ হলো দুই বাংলার তারকাদের ‘সুলতান’ ছবির শুটিং

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতার সুপারস্টার নায়ক জিৎ। সঙ্গে বাংলাদেশের সুপার হট গার্ল বিদ্যা সিনহা মিম। আরও আছেন এপারের অভিনেতা আমান, শহিদুল আলমন সাচ্চু, ওপারের প্রিয়াংকা সরকার, শুভাশিষসহ দুই বাংলার এক ঝাঁক তারকা। সবাই মিলে কাজ করেছেন যৌথ প্রযোজনার ছবি ‘সুলতান- দ্য সেভিয়র’ চলচ্চিত্রে।

এই সিনেমার প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস, জিৎজ ফিল্মওয়ার্কস ও জাজ মাল্টিমিডিয়া। রাজা চন্দ অভিনীত ছবিটির শুটিং শুরু হয়েছিলো চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি। আর শেষ হলো আজ রোববার। কলকাতায় শনিবার দিবাগত ভোর পর্যন্ত একটানা চলেছে এর শুটিং। সেখানে অভিনেতা জিতের সঙ্গে আরও ছিলেন প্রিয়াংকা সরকার।

শনিবার দিবাগত রাত শেষে ভোর ৩টার দিকে ফেসবুক লাইভে এসে ছবিটির শুটিং শেষ হওয়ার কথা নিজেই জানালেন জিৎ। তিনি বলেন, ‘প্রায় ৪৭-৪৮ দিন শুটিং করেছি ‘সুলতান’র। সবাই একটা পরিবারের মতো ছিলাম এখানে। কলকাতার পাশাপাশি বাংলাদেশেরও অনেক জনপ্রিয় শিল্পীরা এখানে কাজ করেছেন। অবশেষে ছবিটির শুটিং শেষ হলো। শিগগিরই ছবিটি মুক্তি পাবে।’

ফেসবুক লাইভে এসে প্রিয়াংকা বলেন, ‘চমৎকার অভিজ্ঞতা ছিলো এই ছবিতে কাজ করা। দিশা চরিত্রে দেখা যাবে আমাকে। চরিত্রটি মিস করবো, কারণ শুটিং শেষ হয়ে গেছে।’

তবে জানা গেছে, ছবিটির কিছু দৃশ্য চিত্রায়িত হবে বাংলাদেশেও। যৌথ প্রযোজনার নিয়ম অনুযায়ী যৌথ প্রযোজনার ছবির শুটিং দুই দেশেই হতে হবে। সেই বাধ্যকতা থেকেই ঢাকাতে হবে শুটিং। ছবিটির চিত্রনাট্য এরইমধ্যে বাংলাদেশের যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির অনুমোদন পেয়েছে। নিশ্চিত হয়নি শুটিংয়ের অনুমতি। কবে মিলবে সেটিও জানা যায়নি।

এদিকে বাংলাদেশে শুটিংয়ের অনুমতির আগেই ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘সুলতান’ ছবির একটি গান। ‘মাশা আল্লাহ’ শিরোনামের সেই গানে জিৎ-মিমের রোমান্স বেশ প্রশংসিত হয়েছে দুই বাংলার দর্শকদের কাছে।

ছবিটি আগামী রোজার ঈদে মুক্তি পাওয়ার পরিকল্পনায় কাজ এগিয়ে নিচ্ছে দুই দেশের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। ‘সুলতান’ দিয়ে প্রথমবারের জিতের বিপরীতে কাজ করছেন মিম। এর আগে আরেক সুপারহিট নায় সোহমের বিপরীতে ‘ব্লাকমেল’ ছবিতে দেখা গিয়েছিল তাকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের