,

রিয়ালের বিপক্ষে মেসির নতুন রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : রিয়াল-বার্সা ম্যাচ মানেই টান টান উত্তেজনা। সমর্থকরাও অধীর আগ্রহে থাকে দুর্দান্ত কিছু মুহূর্তের সাক্ষী হতে। মৌসুমের শেষ এল ক্লাসিকোতে কি ছিল না। দুর্দান্ত গোল, অসাধারণ পাসিং, স্পোর্টসম্যানশিপ, হলুদ কার্ড, লাল কার্ড পাশাপাশি দু’দলের খেলোয়াড়দের মারামারি। উত্তেজনা ছড়ানো ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থেকেই শেষ পর্যন্ত ২-২ গোল ড্র করে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ম্যাচ ড্র হলেও রিয়ালের বিপক্ষে নতুন এক রেকর্ড নিজের করে নিয়েছেন বার্সার প্রাণ ভোমরা মেসি। লা লিগার ইতিহাসে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত এল ক্লাসিকোর হওয়া ম্যাচগুলোয় সর্বোচ্চ গোলের মালিক এখন আর্জেন্টাইন তারকা।

নিজেদের মাঠে ম্যাচের ১১ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন সুয়ারেজ। তবে চার মিনিট পরই দলকে সমতায় ফেরান রোনালদো। কাউন্টার অ্যাটাক থেকে বেনজেমার হেডে বাড়ানো বল জালে জড়ান এই তারকা। ম্যাচের ৪৩ মিনিটে নাভাসকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি।

তবে ম্যাচের ৫৩ মিনিটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি রেকর্ডটি গড়েন মেসি। ক্যাম্প ন্যুতে লিগ ক্লাসিকোয় এটা মেসির সপ্তম গোল। এ গোল দিয়ে ফ্রান্সিসকো জেন্তোর গড়া ছয় গোলের রেকর্ড নিজের করে নেন মেসি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের