,

বিয়ের আগেই উপহার পেলেন সোনম কাপুর

news-image

বিনোদন ডেস্ক : আর একদিন বাদেই দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা সোনম কাপুর। তবে আগামীকাল থেকেই শুরু হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা।

সংগীত, মেহেদি ও সাত পাঁক—তিন ভাগে ভাগ করা হয়েছে সোনম কাপুরের অনুষ্ঠান। তাঁর মহড়ায় হাজির হয়েছেন অনেক বলিউড তারকাই। তাঁদের মধ্যে অনেকেই খালি হাতে আসেননি। বিয়ের দিন নবদম্পতিকে উপহার দেওয়ার রেওয়াজ থাকলেও অনেকেই সে ঝামেলা এড়াতে চাইছেন।

তাঁদের মধ্যেই একজন রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা কাপুর। এরই মধ্যে সোনমের বিয়ের উপহার তাঁর হাতে পৌঁছে দিয়েছেন তিনি। কী উপহার পেয়েছেন সোনম কাপুর? ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, গয়না নকশাকারক রণবীরের বোন একটি সবুজ রঙের পান্নাসহ ব্রেসলেট উপহার দিয়েছেন সোনমকে।

ইনস্টাগ্রামে ব্রেসলেটটির ছবি শেয়ার দিয়ে সোনম লিখেছেন, ‘চমৎকার ব্রেসলেট। ঋদ্ধিমা কাপুরের উপহার।’ তবে দাওয়াতপত্রে কাউকে উপহার না দিতে অনুরোধ করেছেন সোনম। দাওয়াতপত্রে তিনি লিখেছেন, ‘এই বিশেষ দিনে আপনার উপস্থিতিই আমার জন্য বিশেষ উপহার।’

তবে তাঁর এই অনুরোধ রাখছেন না করণ জোহর। টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, এরই মধ্যে সোনম কাপুরের বিয়ের উপহার ঠিক করে ফেলেছেন তিনি। করণের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বিয়েতে করণ জোহর নববধূকে একটি কাঞ্জিবরণ শাড়ি, গয়না, ও মিষ্টি দেবেন বলে ঠিক করেছেন। গয়নার মধ্যে রয়েছে ঝুমকা এবং খাঁটি রুপার তৈরি একটি সেট।

আগামীকাল অনুষ্ঠিত হবে সোনম কাপুরের সংগীতানুষ্ঠান ও বিয়ের অনুষ্ঠান। ৮ মে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হবেন সোনম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের