,

‘চালকের ঘুমে’ ট্রাক উল্টে রাস্তার পাশে, নিহত ৩

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলায় একটি ধানবোঝাই ট্রাক রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ শ্রমিক।

আজ সোমবার সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার বটিয়াঘাটা উপজেলার নোয়ালতলা গ্রামের ইউনুছ শেখের ছেলে মাহমুদুল হাসান (৪২), একই উপজেলার তালগুনিয়া গ্রামের মিজানুর রহমান মজনুর ছেলে মাঈনুল শেখ (৪০) এবং একই গ্রামের ইউসুফ আলী সেখের ছেলে মো. কামরুল ইসলাম সেখ।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউয়ুম হোসেন এনটিভি অনলাইনকে জানান, দুর্ঘটনায় আহত ১২ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে আছে।

দুর্ঘটনায় আহত মো. শাহীন মোল্লা (২৮), রফিকুল ইসলাম (৩৫) এবং শহীদ সেখ (৫৫) হাসপাতালে এনটিভি অনলাইনকে জানান, বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের ১৫ জন শ্রমিক ধান কাটার জন্য বরিশালের অগৈলঝড়া উপজেলায় গিয়েছিলেন। সেখান থেকে ট্রাকে করে ধান নিয়ে আজ ভোরে তাঁরা নিজেদের বাড়িতে ফিরছিলেন।

তিন শ্রমিকের দাবি, চালক ঘুম ঘুম চোখ নিয়ে ট্রাকটি চালাচ্ছিলেন। পাথালিয়ায় আসার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মাহমুদুল ও মাঈনুল মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান মিজানুর।

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা