,

কুষ্টিয়ায় তালিকাভুক্ত সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত সন্ত্রাসী আলতাব হোসেন (৩৮) নিহত হয়েছেন।

আজ সোমবার রাত সোয়া ৩টার দিকে দৌলতপুর-কাতলামারী সড়কের পিপুলবাড়িয়া গ্রামের কালুরমাঠে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আলতাব হোসেন দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের মোশরাফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে একদল সন্ত্রাসী পিপুলবাড়িয়া কালুরমাঠে অবস্থান করছে, এমন গোপন সংবাদে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী আলতাব হোসেন গুলিবিদ্ধ হন। অন্যরা পিছু হটলে পুলিশ আলতাবকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করেছে। এছাড়াও বন্দুকযুদ্ধের সময় পুলিশের এসআই আব্দুর রাজ্জাক, এএসআই আরিফ হোসেন ও কনস্টেবল হাসান আলী আহত হয়েছেন।

তিনি আরও জানান, নিহত আলতাব হোসেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের