,

ব্যাট হাতে মাঠে দেখা গেল নিষিদ্ধ ওয়ার্নারকে!

news-image

স্পোর্টস ডেস্ক : বল টেম্পারিং করে দেশের ক্রিকেটের গায়ে চুনকালি লাগিয়ে দিয়েছেন। হারিয়েছেন জাতীয় দলের সহ-অধিনায়কত্ব। সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ১ বছর। চলতি আইপিএলেও খেলা হচ্ছে না তার। ক্ষতি হয়েছে কোটি কোটি ডলার। তারপরেও ক্রিকেটকে ভালোবাসেন ডেভিড ওয়ার্নার। ব্যাট-বল ছাড়া তার পক্ষে থাকা সম্ভবই না। তাই এবার মাঠে দেখা গেল তাকে। শুধু মাঠে ফেরা নয়, বাইশ গজে ব্যাটও করলেন তিনি।

তবে এটা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়। তেমনটা হওয়ার প্রশ্নই ওঠে না। অস্ট্রেলিয়ার ডারউইনের নর্দান টেরিটরির খুদে ক্রিকেটারদের নানান টিপস দিতে দেখা গেল ডেভিড ওয়ার্নারকে। কচিকাঁচাদের টিপস দেওয়ার পাশাপাশি নিজের ব্যাটিংটাও একবার ঝালিয়ে নিলেন তিনি। সঙ্গে মেটালেন সবার অটোগ্রাফের আবদার।

অস্ট্রেলিয়ার সড়ক নিরাপত্তা বিষয়ক একটি অ্যাপের প্রচারে যুক্ত রয়েছেন নির্বাসিত ওয়ার্নার। বল টেম্পারিং কেলেঙ্কারির পর ভক্তদের সমর্থনকে ধন্যবাদ জানিয়ে ওয়ার্নার বলেন, ‘মানুষের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত, ভুল থেকে শিক্ষা নিয়েছি। বল বিকৃতি-কাণ্ডের পর যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি, সেটা কখনও ভোলার নয়।’

এই মুহূর্তে বেকার ওয়ার্নার বসে নেই। তিনি অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটের প্রসারে কাজ করছেন। তাই খুদে ক্রিকেটারদের সঙ্গে ব্যাটে-বলে মেতে থাকছেন প্রায় প্রতিদিনই। অস্ট্রেলিয়ার প্রান্তীয় অঞ্চল থেকে ক্রিকেট প্রতিভা তুলে আনার পাশাপাশি ক্রিকেট পরিকাঠামোর উন্নয়ন এবং আর্থিক সহায়তার কাজে হাত বাড়িয়ে দিয়েছেন বিধ্বংসী এই ওপেনার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের