,

প্রীতি জিনতার সেই ভিডিও ভাইরাল! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : নিজের দলের ম্যাচ থাকলেই গ্যালারিতে অবধারিতভাবে হাজির থাকেন প্রীতি জিনতা। তিনি গেইলদের চিয়ার করেন প্রত্যেক ম্যাচেই।নেচে গেয়ে দর্শক ও খেলোয়াড়দের উজ্জীবিত করেন।

রোববার রাত আটটায় কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস-এর মারকাটারি ম্যাচ। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে জিতলে প্লে অফে ওঠার দৌঁড়ে অনেকটাই এগিয়ে যাবে কিংসরা। আট ম্যাচে পাঁচটি ম্যাচ জিতে প্রীতি জিনতার দল প্লে অফে ওঠার অন্যতম প্রধান দাবিদার।

তার আগেই দলের মঙ্গল কামনার জন্য চুপিচুপি মালকিন প্রীতিকে দেখা গেল ইনদৌরের খাজরানা গণেশ মন্দিরে পুজো দিতে।

চুপিসাড়ে আরাধ্য দেবতার কাছে গিয়েছিলেন প্রীতি জিনতা। স্কার্ফে মুখ ঢেকে মন্দিরে পুজো দেয়ার সময়ে প্রীতির সঙ্গে ছিলেন একজন কালো পোশাক পরা বডিগার্ড।

তবে ভিড়ে ঠাসা মন্দিরে প্রীতির পরিচয় গোপন থাকেনি। অনেকেই বলি-সুন্দরীকে দেখে সেলফি, ভিডিও তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে বিধিবাম! প্রীতি শুরুতেই সাফ বলে দেন, কোনও অবস্থাতেই ভিডিও করা যাবে না।

এত নিষেধ সত্ত্বেও বেশ কয়েকজন ছবি তোলেন। প্রীতির মন্দির-দর্শনের ভিডিও অবশ্য সিসিটিভি ফুটেজে রেকর্ডেও হয়। সেই ফুটেজ আবার পুরোহিত অশোক ভাটের ফেসবুক পেজে শেয়ার করা হয়। আর মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে চতুর্দিকে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে