,

এসএসসি পাশ করলেন জেলা বিএনপি নেতা

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী এবার এসএসসি পাশ করলেন। তার মেয়েও এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে।

সূত্র জানায়, আশরাফ পাহেলীর একমাত্র কন্যা আশা বিনতে আশরাফ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে এ গ্রেড পেয়েছে।
অপরদিকে আশরাফ পাহেলী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন আশরাফ পাহেলীর পরীক্ষায় পাশ করার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আশরাফ পাহেলী এর আগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছাড়াও জেলা ও শহর ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের