,

শাকিব-বুবলীর ‘প্রিয়তমা’র শুটিং শুরু অক্টোবরে

news-image

শাকিব-বুবলীর ‘প্রিয়তমা’র শুটিং শুরু অক্টোবরে

বিনোদন প্রতিবেদক : শাকিব খানের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘প্রিয়তমা’। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে এ সিনেমা নির্মাণ করা হবে। যাতে তার বিপরিতে অভিনয় করবেন চিত্রনায়িকা বুবলী। এবার সেই সিনেমার শুটিং শুরুর তারিখ ও মুক্তির দিন ধার্য করা হয়েছে।

শাকিব খান বলেন, ‘সিনেমার গল্প ও চিত্রনাট্য প্রস্তুত হয়ে গেছে। শুটিং এর স্থানও নির্বাচিত হয়ে গেছে। আশা করছি পহেলা অক্টোবর থেকে শুটিং শুরু করতে পারব।’

তিনি জানান, দেশ ও দেশের বাইরের কলাকুশলীদের সমন্বয়ে একটি টিমের মাধ্যমে কাজ শুরু হবে। সব ধরণের উন্নত কারিগরি ব্যবস্থাপনায় তৈরি হবে সিনেমাটি। বাজেটও থাকছে বেশ বড় অঙ্কের।

শাকিব বলেন, ‘আমি এই সিনেমার জন্য খরচ ধরে রেখেছি চার কোটি টাকা।’

তবে বর্তমান সময়ে এত বড় বাজেট নিয়ে সিনেমা নির্মাণ করে লোকশানের ঝুঁকি থাকতে পারে। সেই ঝুঁকি এড়াতে নির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে বলে জানান শাকিব।

শকিব বলেন, ‘একটি নির্দিষ্ট পরিকল্পনা করে, সঠিক পথে কাজ করলে ঝুঁকির কোন সুযোগ নেই। এ করণে আগেই আমরা সিনেমাটির শুটিং ও মুক্তির দিন ধার্য করে নিয়েছি।’

সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানান, ‘প্রিয়তমা সিনেমার শুটিং হবে ঢাকা, চট্টগ্রামের মহেশখালী, কক্সবাজার এবং ভারতের রামুজি ফিল্ম সিটি ও লাদাখে। এটি প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমা ‘হিরো-দ্য সুপারষ্টার’ ২০১৪ সালে মুক্তি পায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের