,

যুক্তরাষ্ট্রের হুমকির মুখে পিছু হটবে না ইরান

news-image

ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র আব্বাস আলী কাদখোদায়ি বলেছেন, মার্কিন সরকারের হুমকির মুখে ইরান কখনো পিছু হটবে না। তিনি বলেন, যেকোনো সমস্যা জনগণ ও কর্মকর্তাদের সহযোগিতায় সমাধান হবে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে তিনি রোববার এসব কথা বলেছেন। পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে কাদখোদায়ি বলেন, পরিস্থিতি মোকাবেলায় ইরানের জনগণ সবসময় প্রস্তুত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা বানচালের জন্য দীর্ঘদিন থেকে হুমকি দিয়ে আসছেন। আমেরিকা এ সমঝোতা থেকে বের হয়ে যাবে কিনা সে বিষয়ে আগামী ১২ জুন প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত ঘোষণা দেবেন। তবে ইরান বলে আসছে, যেহেতু এটা বহুপক্ষীয় আন্তর্জাতিক একটি সমঝোতা সে কারণে মার্কিন সরকার ইচ্ছামতো তা বাতিল করতে পারে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সম্প্রতি বলেছেন, এ সমঝোতা থেকে আমেরিকার সরে যাওয়ার অর্থ হবে যুদ্ধ শুরু; অবশ্য যুদ্ধের সম্ভাবনা নাকচ করেছে ইরান।

এ জাতীয় আরও খবর

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা