,

এক ছবিতে ৮ নায়িকা, নায়ক প্রযোজক নিজেই

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ৬ জুন মুক্তি পাচ্ছে আটজন নায়িকা নিয়ে চলচ্চিত্র ‘প্রেমিক ছেলে’। ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন ছবির প্রযোজক আদনাদ আদী। কয়েক মাস আগে এফডিসিতে ছবির ব্যানার লাগানো হয়েছে। তবে ছবিটি নিয়ে তেমন আশাবাদী নন পরিচালক মুকুল নেত্রবাদি।

প্রযোজক নায়কের বিপরীতে অভিনয় করেছেন আট নবাগত নায়িকা। এ বিষয়টি কেন, জানতে চাইলে পরিচালক মুকুল নেত্রবাদি বলেন, ‘আসলে ছবির গল্পের প্রয়োজনে আমরা আটজন নায়িকা নিয়েছি। আমাদের ছবির গল্পটা এমন যে একটি ছেলে বিশেষ কারণে একের পর এক প্রেম করে। যেহেতু বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেম করে, তাই আমরা এখানে আটজন নায়িকা ব্যবহার করেছি।’

আটজন নায়িকা কারা? ছবির ব্যানারে তিন নায়িকা, বাকিদের ছবি নেই কেন? কেন পরিচিত নায়িকা নেওয়া হয়নি?- এসব প্রশ্নের উত্তরে মুকুল নেত্রবাদি বলেন, ‘আসলে আমি নায়িকাদের নাম বলতে পারব না। প্রযোজক যে নায়িকা এনে দিয়েছেন তাদের আমি চিনি না, নামও জানি না। আর ব্যানারে আসলে তিন নায়িকার ছবি ব্যবহার করা হয়েছে। বাকিদের ছবি সুন্দর নয়, তাই ব্যানারে ব্যবহার করা হয়নি। আর পরিচিত নায়িকা দুয়েকজন নিতে চেষ্টা করেছিলাম। তবে কেউ এই হিরোর সঙ্গে কাজ করতে রাজি হননি। তাই আমরা নতুন নায়িকা নিয়ে কাজটি করেছি’।

চার মাস ধরে এফডিসিতে ব্যানার লাগিয়ে রাখা হয় কেন? জানতে চাইলে নেত্রবাদি বলেন, ‘আসলে এখনকার কিছু প্রযোজক নিজের টাকায় ছবি নির্মাণ করেন, নিজে নায়ক হন। এঁরা এফডিসিতে নিজেকে নায়ক হিসেবে প্রচার করতে চান। এ কারণে নিজের টাকা খরচ করে ব্যানার বানিয়ে নিজের প্রচারণা চালান।

ছবিটি নিয়ে কতটা আশাবাদী, জানতে চাইলে পরিচালক বলেন, ‘দেখেন আসলে এখন ছবির সংখ্যা কমে গেছে। এ কারণে ছবিটি আমি করেছিলাম। এ ছাড়া আমরা তো চলচ্চিত্র ছাড়া আর কোনো কাজ জানি না। আমাদেরও তো সংসার রয়েছে, তা চালাতে টাকা প্রয়োজন। বলতে পারেন টাকার জন্যই আমি ছবিটি নির্মাণ করেছি। তারপরও আমি চেষ্টা করেছি ছবিতে সুন্দর একটি গল্প দিতে। আমি মনে করি দর্শক যদি হলে গিয়ে ছবিটি দেখেন তবে তাঁরা ছবির গল্পটা পছন্দ করবেন।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর