,

নির্ধারিত এলাকায় নিরাপদ থাকবে রোহিঙ্গারা : মিয়ানমারের সেনাপ্রধান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের জন্য নির্ধারিত এলাকায় তারা নিরাপদ থাকবে বলে জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হলাইং।

দেশটিতে সফররত জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় একথা জানান তিনি।

রোহিঙ্গাদের বাঙালি হিসেবে উল্লেখ করে মিন অং হলাইং বলেছেন, বাঙালিরা কখনোই বলবে না যে সেখানে তারা খুশিমনে গেছে। তাদের অনেক কষ্ট হয়েছে বা তাদের ওপর নির্যাতন করা হয়েছে- এমন কথা বলে তারা সহানুভূতি আদায়ের চেষ্টা করবে।

শনিবার মিয়ানমারের সেনাপ্রধানের ফেসবুক পেজ থেকে এসব কথা জানা গেছে উল্লেখ করে এএফপি জানিয়েছে, গত ৩০ এপ্রিল মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটিতে সফররত জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তারা মিন অং হলাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত বছরের ২৫ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলার জেরে সেনা অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এসময় মিয়ানমার থেকে পালিয়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

গত বছরই বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা পুনর্বাসনে রাজি হয়। তবে নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাফেরার মতো মৌলিক অধিকারের নিশ্চয়তা না পেলে মিয়ানমারে ফিরতে রাজি হচ্ছে না রোহিঙ্গারা।

এদিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের যে অস্থায়ী ট্রানজিট ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখানে এক লাখের মতো মানুষের জায়গা হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর