,

ইয়েমেনের সোকোত্রা দ্বীপ দখল করলো আরব আমিরাত

news-image

ইয়েমেনের গুরত্বপূর্ণ সোকোত্রা দ্বীপ ও তার সমুদ্র বন্দরের দখল নিয়েছে আরব আমিরাত। বৃহস্পতিবার চারটি সামরিক বিমান ও একশোরও বেশি আমিরাতের সৈন্য মোতায়েনের পর শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী আহমেদ ওবায়েদ বিন দাঘরসহ ১০ মন্ত্রীকে দ্বীপ ত্যাগ করতে আমিরাত বাধা দিয়েছে বলে জানিয়েছে ইয়েমেন।

ইয়েমেনের বর্তমান শাসকগোষ্ঠীর সাথে আমিরাতের মিত্রতা থাকলেও ইয়েমেনি সরকারের এক কর্মকর্তা বলছেন সোকোত্রায় আমিরাত যা করছে তা আগ্রাসন। অন্যদিকে সৌদি আরবের এক কর্মকর্তা জানিয়েছেন, সোকোত্রার ঘটনায় তারা তদন্ত দল পাঠাবে।

খবরে বলা হয়েছে, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সোকোত্রা দ্বীপে প্রায় ৬০ হাজার মানুষের বাস। সেখানে যুদ্ধ বিমান ও বড় সামরিক যান চলাচলের মতো তিন হাজার মিটার দীর্ঘ রানওয়ে রয়েছে। সোমালিল্যান্ড উপকূলের কাছাকাছি অবস্থিত দ্বীপ সোকোত্রা। সম্প্রতি সোমালিল্যান্ডে একটি বাণিজ্যিক বন্দর স্থাপনে বিপুল বিনিয়োগ করেছে আমিরাত। ৯৯ বছরের জন্য সোকোত্রা দ্বীপটি লিজ নিয়ে সেখানে সামরিক কার্যক্রম চালানোরও ঘোষণা দিয়েছে আমিরাত।

দ্বীপটির বাসিন্দারা বলছেন, সরকারি ভবনগুলোতে আমিরাতের পতাকা ও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ছবি টানানো হয়েছে। বৃহস্পতিবার আমিরাতের সৈন্যরা সোকোত্রা দ্বীপে পৌঁছানোর দিনই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপটিতে সফরে যান প্রধানমন্ত্রী আহমেদ ওবায়েদ বিন দাঘর। আল জাজিরা

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের