,

পাহাড়ে ৪৮ ঘন্টার হরতালের ডাক

news-image

রাঙামাটি প্রতিনিধি : গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি উপজেলার মহালছড়ি থেকে মাটিরাঙ্গার বাসিন্দা তিন বাঙালী যুবককে জীবিত উদ্ধার, ৫ মে রাঙামাটিতে সশস্ত্র হামলায় নিহত মাইক্রোবাস চালক সজীব হাওলাদের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এবং জনসংহতি সমিতি, ইউপিডিএফসহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আগামী সোম ও মঙ্গলবার তিন পার্বত্য জেলায় ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ। এই তিনদফা দাবিতে রবিবার তিন পার্বত্য জেলায় কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী ঘোষণা করেছে সংগঠন দুটি।

আজ শনিবার দুপুরে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শাহাদাত ফরাজি সাকিব এই কর্মসূচীর বিষয়টি জানিয়েছেন গণামাধ্যমকর্মীদের। একই কর্মসূচীর বিষয়টি নিশ্চিত করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল মহালছড়ি বাজারে কাঠ কিনতে গিয়ে মাটিরাঙ্গার উপজেলার নতুনপাড়া এলাকার মো. খোরশেদ আলমের ছেলে মো. সালাহ উদ্দিন (২৮), মৃত আবুল কাশেমের ছেলে মহরম আলী (২৭) ও আদর্শ গ্রামের বাসিন্দা ট্রাকচালক বাহার মিয়া (২৭) নিখোঁজ হন। সে থেকে গত ২০ দিনেও তাদের কোন সন্ধান মেলেনি। এর প্রতিবাদে গত ২৩ এপ্রিলও খাগড়াছড়িতে হরতাল পালন করে বাঙালি সংগঠনগুলো।

অন্যদিকে গত ৪ মে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কেরেঙ্গাছড়ি এলাকায় আগের দিন সন্ত্রাসী হামলায় নিহত নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার দাহক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় নিহত হয় মাইক্রোবাস চালক সজীব হাওলাদার সহ ৫ জন। সজীব হাওলাদার নিহত হওয়ার প্রতিবাদে কর্মসূচী ঘোষণা করলো বাঙালী সংগঠন দুটো।

পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শাহাদাত ফরাজি সাকিব জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক দল জনসংহতি সমিতি, ইউপিডিএফসহ আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকান্ডের কাছে পাহাড়ের মানুষের জীবন আজ জিম্মি। তাদের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যার কারণে পাহাড়ের মানুষের জীবন আজ জিম্মি। তাই এদের সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আমরা কর্মসূচী পালন করছি। এই হরতাল পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পালিত হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের