,

আসছে রমজান, মূল্য ছাড়ের হিড়িক সৌদিতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানদের ত্যাগ ও আত্মশুদ্ধির মাস রমজান। চাঁদ দেখা গেলে আগামী ১৬ মে বুধবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হবে পবিত্র রমজান।

রমজান উপলক্ষ্যে সৌদি আরবের বড় বড় চেইনশপ থেকে শুরু করে ছোট দোকানে চলছে ছাড়ের হিড়িক। ক্রেতাদের কে, কত পার্সেন্ট বেশি ডিসকাউন্ট দিতে পারে সে নিয়ে রীতিমতো চলছে প্রতিযোগিতা। এই ছাড়ের মাত্রা ক্ষেত্র বিশেষ ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে।

রোজাদারদের অর্থ কষ্ট লাগব ও অধিক সোয়াবের আশায় নিত্য-প্রয়োজনীয় জিনিসে এই ছাড় দেয়া হয়েছে।

সৌদি আরবের লুলু হাইপার মার্কেট, পান্ডা, ওথাইম, নেস্টু, আল মদীনা, সেন্টার পয়েন্ট, তামিমি, ক্যারিফোরসহ অনেক শপিংমল ও সুপার মার্কেট শুধু ছাড় ঘোষণা করেই বসে নেই। তাদের এই ডিসকাউন্টের খবর ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় বিজ্ঞাপন, কোন পণ্যে কত ছাড় এটা লিখে বুকলেট ছাপিয়ে বাসার দরজায় পৌঁছে দেয়া হচ্ছে। রমজানকে সামনে রেখে মূল্য ছাড়ের ঘোষণায় খুশি ক্রেতারাও।

এদিকে, বাংলাদেশে রমজান আসলে নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে যায়। সেখানে সৌদিতে ব্যবসায়ীরা মূল্য ছাড়ের প্রতিযোগিতায় নামেন।

রোজার এখনো কিছুদিন বাকি থাকলেও ঘোষিত মূল্য ছাড়ে প্রয়োজনীয় পণ্যটি কিনতে বিভিন্ন দেশের নাগরিকদের সাথে শপিং মলে এসেছেন প্রবাসী বাংলাদেশিরাও।

আর এই রমজানকে কেন্দ্র করে সৌদি আরবের রাস্তাঘাট আর শপিং মলগুলোতে করা হয়েছে আলোক সজ্জা। মার্কেটগুলোতে শুভা পাচ্ছে ‘রমাদান কারিম’ লেখা সম্বলিত রং বেরংঙ্গের প্লেকার্ড। রোজাদারদের ইফতার করাতে কিছু কিছু মসজিদের পাশে স্থাপন করা হচ্ছে বিশেষ তাবু।

অন্যদিকে, রমজানে শুধু পণ্যের মূল্য ছাড়ই নয় সৌদি সরকার এবং প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও দেয়া হয় বিশেষ সুবিধা। রাতে কাজ এবং অন্যান্য সময়ের তুলনায় কর্মঘণ্টা কম হলেও বেতন-বোনাসে কোন হেরফের হয় না।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ১৬০ কোটি মুসলমানের জন্য পবিত্র মাহে রমজান বয়ে আনে রহমত, বরকত ও মাগফেরাতের বার্তা। নিজেদের আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের আশায় এই একমাস ইবাদত-বন্দেগীতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর