,

মালিকের জন্য প্রতিদিন ১২ ঘণ্টা অপেক্ষা করে কুকুরটি

news-image

অনলাইন ডেস্ক : কুকুর প্রভুভক্ত প্রাণী এ কথা সকলেরই জানা। কিন্তু তাদের ভক্তি অনেক সময় গল্পকেও হারা মানায়। তেমনি এক ঘটনা ঘটেছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চোংগিংয়ে।

চোংগিং শহরের রেল স্টেশনে একটি কুকুর তার মালিকের জন্য প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা অপেক্ষা করে। প্রতিদিন সকালে বাসা থেকে মালিকের সঙ্গে বের হয়ে এসে স্টেশনে বসে থাকে কুকুরটি। মালিক অফিস থেকে ফিরে এলে আবার তার সঙ্গে বাসা যায় কুকরটি। এটাই তার প্রতিদিনের রুটিন।

নাম প্রকাশে অনিচ্ছুক কুকরটির মালিক বলেন, ‌‘আমার সঙ্গে কুকরটি প্রায় আট বছর ধরে আছে। সে অনেক শান্ত প্রকৃতির। আপনি নিজ থেকে না দিলে সে কিছু খায় না।’

রেল স্টেশনের স্থানীয়রা জানান, ‘প্রতিদিন সকাল ৭-৮টার মধ্যে তাকে দেখা যায় যখন তার মালিক কাজে যায়। এরপর সে অপেক্ষা করে, একেবারেই খুশি মনে তাকে অপেক্ষা করতে দেখা যায়। কুকুরটি কারও জন্য কোন ধরনের হুমকিস্বরুপ আচরণ করে না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তারকা বনে গেছে কুকুরটি। জনপ্রিয় পিয়ার ভিডিও ওয়েবসাইটে কুকুরটির এক ভিডিও দেখা হয়েছে প্রায় এক কোটি বার, যেটি পোস্ট করা হয়েছিলো গত এপ্রিলে। সূত্র: ডেইলি মেইল ও বিবিসি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের