,

ছেলেকে নিয়ে ওমরাহ পালন করলেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : গত ফেব্রুয়ারিতে প্রথম সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সন্তানের বয়স তিন মাস পূর্ণ হওয়ার আগেই তাকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন মুশফিক।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ মুশফিক-মন্ডি (জান্নাতুল কেফায়াত মন্ডি) দম্পতির কোলজুড়ে আসে প্রথম পুত্র সন্তান শাহরুজ রহিম মায়ান। চলতি মাসের ৫ তারিখ তিন মাস পূর্ণ হবে মায়ানের।

তার আগেই বাবার কোলে চড়ে পবিত্র মক্কা নগরী ভ্রমণ করে ওমরাহ পালন করে ফেললো মায়ান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুত্র মায়ানকে কোলে নিয়ে মক্কা শরিফের সামনে দাঁড়ানো একটি ছবি আপলোড করেন মুশফিক।

বাংলাদেশ ক্রিকেট লিগ শেষ করে বর্তমানে ছুটিতেই আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রস্তুতিক্যাম্প। এরই ফাঁকে ছেলেকে নিয়ে ওমরাহ পালন করে নিলেন জাতীয় দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের