,

মাশরাফির নাম না থাকাটা ভুল বোঝাবুঝি : বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরগরম ছিল বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে করা একটি খবরে। সেখানে বলা হয়েছিল আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য জমা দেয়া সরকারী অনুমতিপত্রের ২২ জনের তালিকায় নেই মাশরাফির নাম।

এমন খবরে দেশের ক্রিকেট ভক্তদের হতাশা আর ক্ষোভ জন্মানোরই কথা। তবে ওই ২২ জনের তালিকায় কেনো নেই মাশরাফি তার কারণ জানালো বিসিবি।

বিদেশে সব সফরের আগেই গভর্নমেন্ট অর্ডার(জিও) বা সরকারী অনুমতিপত্রের প্রয়োজন পড়ে। স্বাভাবিকভাবে এবারও নিতে হবে অনুমতি। ওয়েস্ট ইন্ডিজ সফরের ম্যাচগুলো এবার শুধু ওয়েস্ট ইন্ডিজেই নয় সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

ঝামেলার প্রধান কারণ, বিসিবির ২২ জনের দেয়া তালিকার উপরে লেখা ছিল ওয়ানডে-টেস্ট-টি২০ দল। কিন্তু এটি ছিল শুধুই টি-টোয়েন্টি দল। তাছাড়া মাশরাফি অবসর নিয়েছেন টি-টোয়েন্টি ফরমেট থেকে।

আজ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী স্বীকার করেন এটি নিজেদের ভুল বোঝাবুঝিতেই হয়েছে। তিনি বলেন, আমরা মূলত ২২ জনের টি-টোয়েন্টি দলের তালিকা পাঠিয়েছিলাম। কেননা দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। সেখানকার ভিসা পাওয়াও জটিল। তাই আগেই অনুমতিপত্রের আবেদন করা হয়েছে। পরবর্তিতে টেস্ট ও ওয়ানডে দলের তালিকা সহ মোট ৩৭ জনের তালিকা পাঠাবো। ইতোমধ্যে তালিকা তৈরি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর