,

মিমির ট্যাটু রহস্য

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। সব ধরনের চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। জনপ্রিয় এই অভিনেত্রী এবার ট্যাটু আঁকলেন।

আর এই ট্যাটু আঁকার পেছনে একটি উদ্দেশ্য রয়েছে তার। মূলত অ্যাপেন্ডিক্স অপারেশনের দাগ ঢাকার জন্য ওই স্থানে ট্যাটু আঁকলেন যোদ্ধা: দ্য ওয়ারিয়র ছবির নায়িকা।

নায়িকার ভাষ্য, অপারেশনের অংশটি দাগ হয়েছিল। আর এই জায়গাটায় ট্যাটু আঁকাতে আমি এখন ইচ্ছে মতো ছোট স্কাট পরতে পারবো। ট্যাটু আঁকার ফলে দাগটি আর দেখা যাবে না।

এদিকে ৩ মে সিঙ্গাপুরে গেছেন এই নায়িকা। ফিরবেন চলতি মাসের ৮ তারিখ। সেখানে একটি অনুষ্ঠানে নাচবেন এই বঙ্গ ললনা। সিঙ্গাপুরে এটি মিমির তৃতীয় সফর। তবে শহরটি তার কাছে যান্ত্রিক মনে হয়। তিনি জানিয়েছেন, শহরের এই যান্ত্রিকতা তার একদমই ভালো লাগে না। আর পাহাড়ের চেয়ে সমুদ্রই তার প্রিয়।

মিমি বলেন, কিছুদিন আগে পাতায়াতে দারুণ মুহূর্ত কাটিয়েছি। বন্ধুরা মিলে পরিকল্পনা করছি সামনে গোয়াতে একটি ভ্রমণের।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক তার। একই বছর মুক্তিপ্রাপ্ত ‘বোঝে না সে বোঝে না’ ছবিটি তারকা খ্যাতি এনে দেয় মিমিকে। এরপর একের পর এক ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের