,

নির্বাচনে সরগরম নাটক পাড়া

news-image

বিনোদন প্রতিবেদক : থিয়েটার অঙ্গনে লেগেছে নির্বাচনের ঢেউ। বাংলাদেশের প্রায় তিন শতাধিক নাট্য সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম ‘বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান’ এর সম্মেলন অনুষ্ঠিত হবে আজ শুক্রবার, ৪ মে। এই সম্মেলনে নির্বাচিত হবে নতুন কমিটি।

নির্বাচনকে ঘিরে নাট্যকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। বিভিন্ন নাট্য সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে শেষ মুহূর্তের যোগাযোগ তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে ফেডারেশানের সদস্যভুক্ত নাট্য সংগঠনের একজন প্রতিনিধি ভোট প্রদান করবেন। ফলে নির্বাচন নিয়ে ফেসবুকে গণসংযোগ নিষিদ্ধ করা হয়েছে। প্রার্থীরা ফেসবুকের ইনবক্স, মোবাইল ফোনের এসএমএস ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।

জানা গেছে, আগামীকাল সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ ও সারা যাকের। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন নাট্যজন এসএম মহসীন।

নাট্য সংগঠনগুলোর অভন্তরীন এই নির্বাচনকে ঘিরে এখন সরগরম জাতীয় নাট্যশালা। সারাদেশ থেকে বিভিন্ন নাট্য সংগঠনের প্রতিনিধিরা ঢাকায় আসতে শুরু করেছেন।

এবারের নির্বাচনে ফেডারেশানের বর্তমান সভাপতি লিয়াকত আলী লাকীর সঙ্গে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝুনা চৌধুরী। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক আক্তারুজ্জামানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল বায়েজিদ।

সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চন্দন রেজা ও আহাম্মেদ গিয়াস। সভাপতিমন্ডলির সদস্য পদে ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দিতা করছেন লাকী ইনাম, অনন্ত হিরা, নাদের চৌধুরী ও অশোক রায় নন্দী। সিলেট বিভাগ থেকে অনিরুদ্ধ কর শান্তনুর নাম শোনা যাচ্ছে।

এছাড়া অর্থ-সম্পাদক হিসেবে মীর জাহিদ ও রফিক উল্লাহ সেলিম। অনুষ্ঠান সম্পাদক পদে খন্দকার শাহ আলম ও কামরুন নূর চৌধুরী। প্রশিক্ষণ সম্পাদক পদে ফয়েজ জহির ও অভিজিৎ সেনগুপ্ত। প্রচার সম্পাদক পদে মাসুদ আলম বাবু ও সাফায়েতুল ইসলাম। প্রকাশনা সম্পাদক পদে হাফিজুর রহমান সুরুজ ও মাসুদ পারভেজ মিজু। তথ্য ও গবেষণা সম্পাদক পদে জাহিদ রিপন, আব্দুল হালিম আজিজ ও আনোয়ারুল হক। আন্তর্জাতিক সম্পাদক পদে চঞ্চল সৈকত ও সগির মুস্তফা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইচ আর অনিক, শাহীন আহম্মেদ, শওকত, দিশা ও হাবিবুর রহমান। ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে তপন হাফিজের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন জিয়াউল হাসান জিয়া। অন্যদিকে দপ্তর সম্পাদক পদে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিহীন খোরশেদুল আলম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর