,

দর্শকদের অপছন্দে ফারিয়া ও পড়শী

news-image

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বিনোদনের অন্যতম মাধ্যম ইউটিউব। তাই ইউটিউবকে লক্ষ্য করে অনেক সঙ্গীতশিল্পী মিউজিক ভিডিও নির্মাণ করছেন এবং প্রকাশও করছেন।

ইউটিউবে ভিডিও দেখার পাশাপাশি নিজের মতামত প্রকাশ করারও সুযোগ রয়েছে। পছন্দ হলে লাইক বাটন, পছন্দ না হলে ডিজলাইক বাটন চাপতে পারেন দর্শকরা।

২৬ এপ্রিল প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ইউটিউবে নায়িকা নুসরাত ফারিয়ার ‘পটাকা’, একই দিনে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে পড়শীর ‘রাস্তা’ গানের মিউজিক ভিডিও মুক্তি পায়।

বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ইউটিউবে ‘পটাকা’ গানটি দেখা হয়েছে ১২ লাখ ৭৭ হাজার ১৯৭ বার। নুসরাত ফারিয়ার গাওয়া এই গানে ‘লাইক’ ছিল ১৩ হাজার আর ‘ডিজলাইক’ ১ লাখ ২ হাজার। এই গানে মন্তব্য ছিল ১০ হাজারেরও বেশি।

ফারিয়ার গাওয়া এই গান একই দিনে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব প্ল্যাটফর্মেও মুক্তি পায়। সেই প্ল্যাটফর্মে গানটি দেখা হয়েছে ৫ লাখ ৬৯ হাজার ২৫ বার। এখানে গানটির প্রতি দর্শকদের ‘ডিজলাইক’ ছিল বেশি, লাইকের তিন গুণ।

এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘আমরা সবাই কেন নেতিবাচক দিকটি দেখছি? আমরা কেন ইতিবাচক দিকটি দেখছি না? যারা আমার গানের প্রশংসা করছেন, তাদের কথা কেন তুলে ধরছি না। যারা খারাপ লিখছেন, তারা লিখেই যাচ্ছেন। তাদের নিয়ে বলার কিছু নেই। আবার আরেকটা অংশ আমার হয়ে যুদ্ধ করছে! বিভিন্ন ব্লগ লিখছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছে, সেটাকে কেন আমরা সামনে নিয়ে আসছি না?

‘পটাকা’গানটির সঙ্গীত পরিচালক প্রীতম হাসান, লিখেছেন রাকিব হাসান রাহুল। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভারতের নির্মাতা বাবা যাদব।

এদিকে কণ্ঠশিল্পী পড়শীর ‘রাস্তা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হয়েছেন পড়শী নিজেই।

এই গানটির ভিডিও দেখা হয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৭৭০ বার। এই গানে ‘লাইক’ ছিল ৫ হাজার ৪০০ আর ‘ডিজলাইক’ ১২ হাজার।

এ বিষয়ে পড়শী বলেন, ‘আমি দেখেছি, যখন একজন খারাপ কিছু বলা শুরু করে, তখন সবাই সেদিকে চলে। এটা হতেই পারে। সবকিছুই যে লাইকে পরিপূর্ণ হবে, এমনটা তো নয়। আমি ভিন্নধর্মী একটা কাজ করেছি। আমি যে কাজ করেছি, সামনাসামনি অনেকই ভালো বলেছেন। ইউটিউবে সবাই যেভাবে খারাপ মন্তব্য করেছে, সে রকম কিছু এই গানে হয়েছে বলে আমি মনে করি না। ভিন্নধর্মী কোনো কাজ করতে গেলে খারাপ-ভালো মন্তব্য নেয়ার মানসিকতা আমাদের রাখতে হবে।’

‘রাস্তা’ গানের সঙ্গীত পরিচালক জুয়েল মোর্শেদ, কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন ও ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর