,

নির্বাচনী কাজে বাধা দেওয়ার তথ্য নেই : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতা-কর্মীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয়। নির্বাচনী কাজে বাধা দেওয়া হচ্ছে বা বাধা দিয়েছে এমন কোনো তথ্য তাঁরা পাননি।

আজ বৃহস্পতিবার এই দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সিইসির সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির প্রতিনিধি দল ইসির সঙ্গে খোলামেলা আলোচনা করেছে। মূলত দুটি বিষয়ে বিএনপি কথা বলেছে। বিএনপির ভাষায় বুধবার খুলনায় পুলিশের অভিযানে দলটির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। সিইসি বলেন, বিএনপি খুলনার পুলিশ কমিশনার ও গাজীপুরের পুলিশ সুপারের প্রত্যাহার চেয়েছে। তিনি প্রতিনিধি দলকে বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনারদের সঙ্গে তাঁর বসতে হবে। অল্প সময়ে তাঁদের প্রত্যাহার করা যুক্তিসংগত মনে হলে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হবে। আর যদি সবাই সম্মত হয় যে এখন দরকার নেই, তাহলে তাদের প্রত্যাহার নাও করা হতে পারে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশনারেরা নিজেরা আলোচনা করেছেন। তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, দেখবেন অভিযোগ সত্য কি না।

বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে সিইসি নূরুল হুদা বলেন, খুলনায় একটি হোটেলে বিদেশি নাগরিক ছিলেন। তাঁদের নিরাপত্তার জন্য হোটেলে পুলিশ পাহারা ছিল। ঘটনাচক্রে সেখানে বিএনপির নেতারাও ছিলেন।

এর আগে বৈঠক থেকে বের হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, তাঁরা খুলনার পুলিশ কমিশনার ও গাজীপুরের পুলিশ সুপারের (এসপি) প্রত্যাহার চেয়েছেন। পরিস্থিতি এত দিন স্বাভাবিক থাকলেও গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে গত কয়েক দিন ধরে হঠাৎ করে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। খুলনায় দলের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা ও গাজীপুরে বিএনপির নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রচার কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। এতে বিএনপি উদ্বিগ্ন। এ জন্য তাঁরা ইসিতে এসেছেন।

বিএনপির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ ও যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দীন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে