,

দাফনের ১১দিন পর জীবিত উদ্ধার!

news-image

কক্সবাজার : স্ত্রীর পরকীয়ার কারণে খুন হওয়ার ১১দিন পর (৩ মে) জীবিত অবস্থায় উদ্ধার করা হলো আবদুল খালেক (২৮) নামে এক যুবককে।অথচ ১৯ এপ্রিল সন্ধ্যায় কক্সবাজার সদরের ঈদগাঁও কলেজ গেট ব্রিজ এলাকার খালপাড় থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধারের দু’দিন পর পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে এবং প্রয়োজনী আইনি আনুষ্ঠানিকতা শেষ করে দাফনও করা হয়।

এদিকে খালেকের খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্ত্রী জোবাইদা বেগম, স্ত্রীর বড় বোন মোবারকা ও ভগ্নিপতি ফারুককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কিন্তু ঘটনার ১১দিন পর মোবাইল ফোনের সূত্র ধরে কক্সবাজার ডিবি পুলিশের একটি দল খালেককে সীতাকুন্ড উপজেলার বার আউলিয়া এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসে।

বৃহস্পতিবার এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

এদিকে এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেককে আনা হয়।

সেখানে খালেক জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর ১৪ এপ্রিল তিনি সীতাকুন্ড গিয়ে রাজমিস্ত্রির কাজ করছিলেন। এরপর ৬-৭ দিন তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ করে রাখেন। তাই কক্সবাজারে তাকে নিয়ে ঘটে যাওয়া ঘটনার কিছুই তিনি জানতে পারেননি।

কিন্তু দাফনের পরদিন এক নিকটাত্মীয়ের মাধ্যমে তাকে দাফন করা হয়েছে জেনে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তিনি নিজ থেকে তার ভাই (মৃত খালেক হিসেবে শনাক্তকারী) আবদুল্লাহকে কল করলে তিনি চিনেনা বলে ফোন কেটে দেন। এতে হিতাশ হয়ে খালেক এলাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু তার আগেই পুলিশ তাকে আটক করে কক্সবাজার নিয়ে আসে।

এদিকে মৃত খালেককে জীবিত আটক করে আনার খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সবাই খালেককে এক নজর দেখতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিবি অফিসে ভিড় জমায়।

কক্সবাজার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া  বলেন, ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার হওয়ার দু’দিনের মাথায় খালেকের পরিবারের

বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর