,

রাঙামাটির নানিয়ারচর উপজেলার চেয়ারম্যানকে গুলি করে হত্যা

news-image

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় তাঁকে গুলি করে দুর্বৃত্তরা।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শক্তিমান চাকমা উপজেলা পরিষদ চত্বরের বাসভবনে থাকতেন। সেখান থেকে মোটরসাইকেলে করে আসার পথে পরিষদ কার্যালয়ের ২০০ গজ দূরে দুজন অস্ত্রধারী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন মোটরসাইকেল থেকে পড়ে যান শক্তিমান। এ সময় একজন অন্ত্রধারী কাছে গিয়ে তাঁকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর আহত শক্তিমান চাকমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শক্তিমান চাকমাকে মৃত ঘোষণা করেন।

শক্তিমান চাকমা নিহত হওয়ার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশসহ স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন।

নিহত শক্তিমান চাকমা জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। কয়েক বছর আগে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ভেঙে এ দলের সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর