,

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবার কোনো কারণ নেই : বাণিজ্যমন্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট : আসন্ন রমজান মাস উপলক্ষে পণ্যের চাহিদার চেয়ে পর্যাপ্ত মজুত রয়েছে দাবি করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবার কোনো কারণ নেই। এছাড়া আগামী ৬ তারিখ থেকে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে।

আজ বুধবার সকালে শহরের গাজীপুর রোডে নিজ বাসভবনে গত শুক্রবার রাতে নতুন বাজারের মনোহারী পট্টীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, চিনি, খেজুর, ডালসহ সকল ভোগ্য পণ্য চাহিদার চেয়ে বেশি মজুত রয়েছে। তাই বাজার স্বাভাবিক থাকবে। কেউ যদি অধিক মুনাফার জন্য দাম বেশি রাখে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ভোলা খালের নব্যতা ফিরিয়ে আনার জন্য একটি প্রকল্প পাশ হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এই খালটি দিয়ে এক সময় অনেক বড় বড় নৌকা ছুটে চলত। খালটিকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য সংস্কার করা হবে।

সভায় জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মোশারেফ হোসেন বক্তব্য দেন।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ হাজী, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের