,

আগারগাঁও টু মতিঝিল মেট্রোরেলের ৭ স্টেশন নির্মাণে চুক্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেল নির্মাণ প্রকল্পের ৫ ও ৬ নম্বর প্যাকেজের আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্ট স্টেশন নির্মাণকাজের জন্য চুক্তি সই হয়েছে।

সোমবার (৩০ এপ্রিল) রাজধানীর হোটেল র‌্যাডিসনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-৬ এর পুরো কাজ ৮টি প্যাকেজে ভাগ করা হয়েছে। প্যাকেজ-৫ ও ৬ এর আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন লাইন ও সাতটি স্টেশন নির্মাণ করা হবে।

প্যাকেজ-৫ এর আওতায় আগারগাঁও থেকে কারওয়ানবাজার পর্যন্ত ৩ দশমিক ২ কিলোমিটার ভায়াডাক্ট তিনটি স্টেশন নির্মাণে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে চুক্তিবদ্ধ হয় টেকেন কর্পোরেশন, আব্দুল মোমেন লিমিটেড ও অ্যাবেনিকো জেভির। আর প্যাকেজ-৫ এর আওতায় কারওয়ানবাজার থেকে মতিঝিল পর্যন্ত ৪ দশমিক ৯ কিলোমিটার ভায়াডাক্ট চারটি স্শেন নির্মাণে ডিএমটিসিএল-এর সঙ্গে চুক্তি করে সুমিটোমো মিটসুই কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও আইটিডি। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক চুক্তিতে সই করেন।

চুক্তি সই শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল এমআরটি-৬ এর কাজ পুরোদমে এগিয়ে চলছে। আমরা ছয় মাস পিছিয়ে ছিলাম হলি আর্টিজানের ট্রাজেডির জন্য। তবে নির্মাণ কোম্পানিকে তা নিরুৎসাহিত করেনি। ছয় মাস আমরা কাভার করে ফেলেছি।

তিনি বলেন, ২০১৯ সালের মধ্যে আগারগাঁও পর্যন্ত এবং ২০২০ সালের মধ্যে পুরো মেট্রোরেলের কাজ উত্তরা থার্ড ফেজ থেকে মতিঝিল বাংলাদেশ ব্যাংক পর্যন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করবো। ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, জাপান আমাদের কোয়ালিটি কাজ দিচ্ছে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে দিচ্ছে। এটা একটা ভালো দিক। যোগাযোগের ক্ষেত্রে চমৎকার একটি পার্টনারশিপ তৈরি হয়েছে। এই প্রকল্পে ৭০০ কোটি টাকা খরচ বেঁচে যাবে।

মেট্রোরেল নির্মাণ প্রকল্পের ৫ ও ৬ নম্বর প্যাকেজের আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্ট স্টেশন নির্মাণকাজের জন্য চুক্তি সই হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর