,

নতুন অ্যালবাম নিয়ে ফজলুর রহমান বাবু

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয় নৈপুণ্যে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ফজলুর রহমান বাবু। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতশিল্পী হিসেবেও সমান জনপ্রিয় তিনি। ‘ইন্দুবালা’ ও ‘ইন্দুবালা ২’ অ্যালবামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে ব্যাপক প্রশংসা পেয়েছেন।

সেই ধারাবাহিকতায় এবার ‘ইন্দুবালা ৩’ নামে নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা ও সঙ্গীতশিল্পী। দেলোয়ার আরজুদা শরফের লেখা তিনটি গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। তিনটি গানেরই সুর ও সঙ্গীতায়োজন করেছেন অমিত।

অ্যালবাম প্রসঙ্গে অমিত বলেন, ‘‘ইন্দুবালা সিরিজের অ্যালবাম ‘ইন্দুবালা ৩’। খুব যত্ন নিয়ে গানের সুর ও সঙ্গীতায়োজন করেছি। চেষ্টা করেছি ভালো কিছু করার। বাকিটা শ্রোতারা ভালো বলতে পারবেন। এখন অপেক্ষা অ্যালবামটি শ্রোতাদের কাছে পৌঁছে দেয়ার।”

আগামী ঈদুল ফিতর উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করা হবে। একইসাথে ‘ইন্দুবালা ৩’ গানের মিউজিক ভিডিও প্রকাশের পরিকল্পনার কথাও জানান অমিত। তিনি বলেন, ‘আশা করছি এই অ্যালবামটি সবার মাঝে দারুণ সাড়া জাগাবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের