,

ঝড়ো বাতাস, সব নৌরুটে ফেরি চলাচল বন্ধ

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাতাস কমে গেলে নৌরুটে ফের ফেরি চলাচল শুরু করা হবে।

এদিকে, বিআইইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রয়েছে।

সোমবার সকাল ১০ টার দিক থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ছোট বড় যানবাহনগুলো নদী পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে।
অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

সোমবার সকাল সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, সকালে আকাশ কালো হয়ে মেঘ করে। নদী এলাকায় ঝড়ো বাতাসের কারণে ফেরিসহ নৌ চলাচল বন্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের