,

আবারও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা, নিহত অন্তত ৪০

news-image

আবারও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ৪০জনের মৃত্যুর আশঙ্কা করেছে যুক্তরাজ্যভিত্তিক গণম্যাধম ‘স্কাই নিউজ’র অ্যারাবিয়ান সাইট। এবার ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনাগেছে দেশটির আলেপ্পো ও হামা প্রদেশে। দেশটির বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে রকেট লাঞ্ছার ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। তবে হামলাগুলো কোথা থেকে হয়েছে বা কারা করেছে তা এখনো জানা যায়নি। এর আগে এমাসেই সিরিয়ার সামরিক বিমান বন্দর ‘টি-৪’এ ইসারায়েলি বিমান হামলায় অন্তত ৭জন ইরানি উপদেষ্টা নিহত হয়েছিল।

সিরিয়ার স্থানীয় সময় রোববার রাত ১০:৩০টায় আলেপ্পো ও হামার প্রত্যন্ত এলাকায় হামলাগুলো হয়েছে বলে নিশ্চিত করেছে সামরিক কর্মকর্তারা। সামরিক ঘাঁটিগুলোতে বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে সামরিক সূত্রটি। তবে রাষ্ট্রীয়ভাবে এখনো কোন হতাহতের খবর নিশ্চিত করে জানানো হয়নি।

একটি সামরিক সূত্রের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম ‘সানা’ জানিয়েছে, পূর্ব আলেপ্পোর সিরিয়ার সেনাবাহিনীর ৪৭তম ব্রিগেডে ক্ষেপণাস্ত্র হামলার ফলে অস্ত্রাগারে আগুন লেগে যায় । অন্যদিকে উত্তর আলেপ্পোতে আরো দুটি সামরিক ঘাঁটির অস্ত্রগুদামে হামলা হয়েছে যেগুলো আল-মালিকিয়া ও আল-নইরাব বিমান ঘাঁটিতে অবস্থিত।

উল্লেখ্য, গত ১৪এপ্রিল সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফ্রান্স ও ব্রিটেন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালেয়েছিল। সামরিক ঘাঁটি লক্ষ করে চালানো হামলায় যদিও কেউ কোন হতাহতের খবর দিতে পারেনি। তবে অনেক সামরিক স্থাপনার ক্ষতি হয়েছে।

 

আরটি, প্রেসটিভি, রাফ্টলি, স্কাই নিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের