,

বিয়ের পর উড়াল দিলেন নাবিলা

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী নাবিলার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। এবার স্বামীর সঙ্গে পাড়ি জমালেন ইংল্যান্ডের ম্যানচেস্টারে। তবে এই সফরকে হানিমুন বলতে নারাজ ‘আয়নাবাজি’-খ্যাত এই অভিনেত্রী। স্বামী গিয়েছেন অফিসের কাজে। তার সঙ্গী হয়েছেন নাবিলা। কাজের ফাঁকে স্বামীর সঙ্গে ইংল্যান্ডে ঘুরে বেড়াবেন এই অভিনেত্রী।

গত ২৬ এপ্রিল রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে নাবিলার বিবাহোত্তর সংবর্ধনা। সেখানে মন্ত্রী, আমলা থেকে শুরু করে শোবিজ তারকারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে এসেছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর আগে গত সোমবার অনুষ্ঠিত হয় নাবিলার হলুদ সন্ধ্যা। সেখানেও দেখা গেছে শোবিজ তারকাদের উপস্থিতি।

বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এবার ফুরফুরে মেজাজে স্বামীর সঙ্গে পাড়ি জমালেন ইংল্যান্ডের ম্যানচেস্টারে। সেখান থেকে ফিরে আসার পর হানিমুনের জন্য দুজনই নিজেদের কাজ থেকে ছুটি নেবেন বলে জানা গেছে।

ঢাকাই শোবিজ অঙ্গনে তুমুল জনপ্রিয় অভিনেত্রী নাবিলা। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের মাধ্যমে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। এছাড়া টেলিভিশন উপস্থাপনা, মডেলিংয়েও নজর কেড়েছেন তিনি। নাবিলার বরের নাম জোবায়দুল হক রিম।

নাবিলা ১৫ বছর সৌদি আরবে ছিলেন। সেখানেই বড় হয়েছেন। পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসেন। পড়ালেখার পাশাপাশি ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের