,

নিজের প্রচারে আইটেম গানে মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন একটি গানের মিউজিক ভিডিওতে অংশ নিলেন মাহিয়া মাহি। তবে গানটির বিশেষত্ব হলো, এর শিরোনাম মাহির নামেই। ‘হটি নটি মাহিয়া মাহি’ শিরোনামের এই গানের সঙ্গে নাচলেন বড় পর্দার এই অভিনেত্রী। তবে গানটি কোনো ছবির জন্য তৈরি হয়নি, শুধু ইউটিউবের দর্শকেরাই এটি উপভোগ করতে পারবেন।

গতকাল শনিবার বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে সেট ফেলে দিনব্যাপী গানটির ভিডিও ধারণ করা হয়। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। তিনি বলেন, এটি মাহির নিজের একটি প্রমোশনাল গানের ভিডিও। কোনো ছবিতে ব্যবহৃত হবে না। ইউটিউবে দেখা যাবে ভিডিওটি।

সিনেমার বাইরে এ ধরনের গানের ভিডিওতে অংশ নেওয়া মাহির নতুন অভিজ্ঞতা। হঠাৎ এ ধরনের ভিডিওতে অংশ নেওয়া প্রসঙ্গে মাহি বলেন, ‘সিনেমায় এ ধরনের অনেক গানেই নেচেছি। সিনেমার বাইরে একটু আলাদা করে কিছু করার জন্যই করা এটি।’

‘হটি নটি মাহিয়া মাহি’ গানটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। গানটি গেয়েছেন কনা। নির্মাতা জানান, ১ মে লাইভ টেকনোলজিস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ভিডিওটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের