,

বাসচাপায় পা হারানো সেই রোজিনা আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : সব চেষ্টাই ব্যর্থ হল। বাঁচানো গেলনা মেয়েটিকে। রাজধানীর বনানীতে বিআরটিসির বাসে চাপা পড়ে পা হারানো সেই গৃহকর্মী রোজিনা আক্তার রোজী (২০) হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোজিনার বাবার নাম রুসুল মিয়া ও মায়ের নাম রাবেয়া খাতুন।

রবিবার সকাল ৬ টা ৫৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকের বরাত দিয়ে রোজিনা বাবা রুসুল মিয়া রোজিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বনানীতে বিআরটিসির বাসে চাপা পড়ে পা হারানোর পরপরই তাকে অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে তার অবস্থার কিছুটা অবনতি হলে ২৫ এপ্রিল তাকে ঢামেক হাসপাতলে বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়। পরে তার শারীরক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে আইসিইউ নেওয়া হয়।

বার্ণ ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, অবস্থা খারাপের দিকে যাচ্ছিলো। এজন্য পঙ্গু হাসপাতাল থেকে সেখানকার চিকিৎসকরা রোজিনাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে বনানী আমতলীর কাছে রাস্তা পারাপারের সময় দ্রতগামী বি আর টি সি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে পা হারায় গৃহকর্মী রোজিনা আক্তার। রোজীনা আক্তার জিটিভি’র প্রধান সম্পাদক ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মী ছিলন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে