,

হটাৎ করেই আলোচনায় আইপিএলের যে ক্রিকেটার!

news-image

স্পোর্টস ডেস্ক : লাসিথ মালিঙ্গা কিংবা জাসপ্রীত বুমরা। বললেই চোখের সামনে ভেসে ওঠে অদ্ভূত দর্শন বোলিং ডেলিভারি। কেদার যাদবের বোলিং অ্যাকশন নিয়েও অনেক কথা উঠেছে।

এবার আরও অবাক করলেন মনোজ তিওয়ারি। চলতি আইপিএলে এই মনোজ তিওয়ারির বোলিং অ্যাকশন রীতিমতো ‘হিট’। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে তার একটি ডেলিভারি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অনেকেই বলছেন, মনোজের ডেলিভারি গলি ক্রিকেটের মতো। বিভিন্ন প্রান্তের গলি ক্রিকেটে অদ্ভূত অ্যাকশন বল করতে দেখা যায়। সেখানে নিয়মের বেড়াজাল থাকে না। আন্তর্জাতিক স্তরে সেই বোলিং ডেলিভারি বৈধতা পাওয়ার প্রশ্নই নেই।

মনোজের ডেলিভারি সেই রকম হওয়ার প্রশ্ন উঠলেও এখনও পর্যন্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠেনি। স্টাম্পের উচ্চতার নিচে পৌঁছাচ্ছিল তার ডেলিভারি। যা উচ্চতায় মালিঙ্গার ডেলিভারির চেয়েও কম। জানা গেছে, বিপক্ষের রান আটকানোর জন্যেই তিনি এমন ডেলিভারি করেছিলেন।

মনোজের এমন বোলিং দেখেই হাসাহাসি চলছে সোশ্যাল মিডিয়ায়। ট্রোলিংয়ের নিশানাতেও তিনি। হায়দরাবাদ বনাম পাঞ্জাব ম্যাচে ১৩ রানে জিতে যায় কেন উইলিয়ামসনদের টিম। সেই ম্যাচেই মনোজের ডেলিভারি এখন সোশ্যাল মিডিয়ার চর্চায়।

ক্যারিয়ারের শুরুতে মনোজ তিওয়ারি লেগ স্পিনার হিসেবে নজরে এসেছেন। কিংসদের জার্সিতে ব্যাট হাতে তেমন সাফল্য পাননি। তবে ডেলিভারির সৌজন্যে তিনি আপাতত বিখ্যাত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের