,

ফারিয়ার পটাকার পাশে শুভ (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : নায়িকা থেকে তিনি এখন গায়িকা। বলছি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার কথা। সম্প্রতি তার গাওয়া প্রথম গান ‘পটাকা’ প্রকাশ পেয়েছে ইউটিউবে। গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত নায়িকা। প্রকাশের আগে থেকেই সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এবার মুক্তির পর আরও বেশি উচ্ছ্বলতা প্রকাশ করলেন তিনি। ভক্তরাও গানটি গ্রহণ করেছেন। শুধু ভক্তরা নয়, পটাকার পাশে দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী নায়ক আরিফিন শুভ।

গানের ভিডিওটি মুক্তির দিনে ফারিয়া আয়োজন করেন উন্মোচন অনুষ্ঠান। আর ওই ভিডিওর উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হন ঢালিউডের এ সময়ের রোমান্টিক বয় আরিফিন শুভ। নেচে-গেয়ে ফারিয়াকে দারুণ সাহস জোগালেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের সিএমভি ও ভারতের কলকাতার ভেঙ্কটেশে ইউটিউব চ্যানেলে একসঙ্গে অবমুক্ত হয় ফারিয়ার গাওয়া গান ‘পটাকা’র ভিডিও। এ উপলক্ষে বনানীর একটি রেস্তরাঁয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফারিয়ার সিনেমা, নাটক ও সঙ্গীতজগতের কাছের মানুষেরা উপস্থিত ছিলেন।

ফারিয়াকে তার প্রথম গানের জন্য শুভকামনা জানাতে মঞ্চে উঠে তার শুভাকাঙ্ক্ষীরা শুভচ্ছা জানান।

এ সময় শুভ জানান, ‘ফারিয়া `পটাকা` গানটি খুব ভালো গেয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। গায়িকা হিসেবে বন্ধু ফারিয়ার অভিষেক আমাকে অনুপ্রেরণা জোগাচ্ছে। আমিও ভাবছি গানে নিজে ভাগ্য যাচাই করার।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পটাকার সঙ্গীত পরিচালক প্রীতম হাসান, এর গীতিকার রাকিব রাহুল, কণ্ঠশিল্পী কনা, অভিনেত্রী বাঁধন, কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার, জাজের আব্দুল আজিজ সহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের