,

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় থাকবো : টার্নবুল

news-image

নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে তার সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (২৮ এপ্রিল) অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি রোহিঙ্গা সংকট নিরসনে অস্ট্রেলিয়ার সরকারের সদিচ্ছার কথা আবারও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম জানান, সিডনিতে টার্নবুলের বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এই দুই নেতার মধ্যে দেড় ঘণ্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।আলোচনায় রোহিঙ্গা সংকটের বিষয়টি উঠলে এক্ষেত্রে বাংলাদেশের প্রতি তার দেশের সমর্থনের কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করেন, তার সরকার মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখাসহ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে কাজ করবে।

ইহসানুল করিম জানান, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের অস্থায়ী আবাসের ব্যবস্থা করাসহ তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা টার্নবুলকে জানান। একইসঙ্গে মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত এই জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ সরকারের ভবিষ্যত পরিকল্পনার কথা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে জানান শেখ হাসিনা।

প্রেস সচিব জানান, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই প্রধামন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। টার্নবুলের সঙ্গে বৈঠকে ওসানোগ্রাফিতেও (সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা) অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন শেখ হাসিনা। বাণিজ্য ও বিনিযোগ বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত প্রকাশ করেছেন দুই নেতা।

শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। টার্নবুল আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা ব্যক্ত করেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী উপস্থিত ছিলেন। সূত্র: বাবস

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের