,

পথচারীদের চিৎকারে বেঁচে গেলেন অর্ধশত বাসযাত্রী!

news-image

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের চেষ্টায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাসের অর্ধশত যাত্রী। শনিবার উপজেলার মিরপুর বাজারে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।

বাসচালক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেটের বিয়ানীবাজার থেকে অর্ধশত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬৩৭)।

পথে শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাহুবল উপজেলার রশিদপুর চা-বাগান এলাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটিপূর্ণ গাড়ি নিয়ে শায়েস্তাগঞ্জ কাউন্টারে মেরামতের জন্য চালক গাড়ি চালাতে থাকলে মিরপুর বাজারে বাসের নিচ থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা চিৎকার করলে চালক গাড়ি থামান।

এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে বালি-পানি ও ফায়ার এক্সটিংগুইসার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনের ধোঁয়া দেখে বাসে থাকা যাত্রীরা ভয়ে আতংকিত হয়ে তাড়াহুড়ো করে গাড়ির জানালা দিয়ে লাফ দিয়ে নামতে গিয়ে অনেকেই আহত হন।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহসড়কে আধাঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিল।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামাল উদ্দীন শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় ব্যবসায়ীরা ফায়ার এক্সটিংগুইসার দিয়ে পাউডার ছিটানোর কারণেই বাসটি রক্ষা পেয়েছে। নইলে বাসের আগুন দোকানপাটগুলোতেও ছড়িয়ে গিয়ে বড় ধরনের ক্ষতি হয়ে যেত।

এদিকে খবর পেয়ে বাহুবল মডেল থানা ওসি গোলাম দস্তগীর আহমেদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তারা মিয়া ঘটনাস্থলে এসে যাত্রীদের খোঁজখবর নিয়ে তাদের গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের