,

রাজধানীতে বরের গাড়ি থেকে কনে ছিনতাই!

news-image

নিজস্ব প্রতিবেদক : শিরোনাম দেখে হয়তো ভড়কে গেছেন। ছিনতাই হয় টাকা-পয়সা, গহনা বা মূলবান সম্পদ। কিন্তু কনে কিভাবে ছিনতাই হল!সিনেমার দৃশ্যের মতো এমনটাই ঘটেছে রাজধানীর দক্ষিণখানে। বিয়ে করে গাড়িতে কনেকে নিয়ে বাসায় ফিরছিলেন বর। তখনই সেই গাড়ি থেকে কনেকে তুলে নিয়ে যায় একদল যুবক। শুক্রবার (২৭ এপ্রিল) দক্ষিণখান থানার মোল্লারটেক হাজি মার্কেটে সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব মোল্লারটেক এলাকার মৃত মতিন মিয়ার মেয়ে এইচএসি পরীক্ষার্থী তানিয়া আক্তারের সঙ্গে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বরিশালের আশিক ইমতিয়াজের (২৮) বিয়ে হয়। শুক্রবার ইমতিয়াজ তার স্ত্রী ও বরযাত্রীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে বরিশালের উদ্দেশে রওনা দেন। পথে মোল্লারটেক হাজি মার্কেটের সামনে চার-পাঁচটি মোটরসাইকেলে করে মাইক্রোবাসের গতিরোধ করে এক দল হামলাকারী। তারা গাড়িটি ভাঙচুর করে এবং কনেকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় নেতৃত্ব দেয় সজল হোসেন বাবু নামে এক তরুণ।

এ ঘটনার পর এলাকাবাসীর কেউ কেউ বলছেন প্রেমঘটিত কারণেই এমনটা ঘটতে পারে।

কনে তানিয়ার পারিবারিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, বাবু নামের একটি ছেলে দীর্ঘ দিন ধরে তানিয়াকে পছন্দ করতো। তানিয়ার মা যে গার্মেন্টসে চাকরি করেন বর ইমতিয়াজও সেখানে চাকরি করেন। সেই সূত্রে তানিয়া ও ইমতিয়াজের বিয়ে হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বরের পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের