,

মুম্বাইকে ১১৯ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

news-image

শেষ ওভারের অভিশাপ কি কাটাতে পারবে আজ মুম্বাই ইন্ডিয়ান্স! হয়তো বা পারবে। তবে তার জন্য তাদেরকে পারি দিতে হবে ১১৯ রানের বাধা। টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ১৮.৪ ওভারে মাত্র ১১৮ রানেই অলআউট হতে হলো সানরাইজার্স হায়দরাবাদকে। ব্যাটসম্যানদের নিদারুণ ব্যর্থতায় খুবই লো স্কোরিং একটি ম্যাচের জন্ম দিল সাকিব আল হাসানের দল।

সানরাইজার্সের মাঠে গিয়ে আগের ম্যাচে হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার নিজেদের মাঠে হায়দরাবাদকে দাঁড়াতেই দিচ্ছে না মোস্তাফিজুর রহমানরা। আজ খুবই কৃপণ বোলিং করেছেন মোস্তাফিজ। ৩.৪ ওভারে মাত্র ১৮ রান দিয়েছেন। তবে নিতে পেরেছেন মাত্র একটি উইকেট। ইনিংসের একেবারে শেষে ইউসুপ পাঠানকে সীমানা দড়ি বরাবর ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ক্যাচ ধরেন হার্দিক পান্ডিয়া।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সানরাইজার্সের। পাঁচ রান করে ফিরে যান শিখর ধাওয়ান। ২১ বলে সর্বোচ্চ ২৯ রান করেন কেন উইলিয়ামসন। ঋদ্ধিমান সাহাকে উপরে তুলে আনলেও তিনি আউট হয়ে যান শূন্য রানে। মনিশ পান্ডে করেন ১৬ রান। দুর্ভাগ্য সাকিব আল হাসানের। ব্যাট করতে নেমেই উইলিয়ামসনের ডাকে সাড়া দিতে গিয়ে আউট হয়ে যান মাত্র ২ রানে।

৩৩ বলে ২৯ রান করেন ইউসুফ পাঠানও। ১৪ রান করেন মোহাম্মদ নবি। রশিদ খান ৬ রান, বাসিল থাম্পি করেন ৩ রান এবং সিদ্ধার্থ কাউল করেন ২ রান। মুম্বাইর হয়ে মিচেল ম্যাকক্লেনঘান, হার্দিক পান্ডিয়া এবং মায়নাক মার্কান্দে নেন ২টি করে উইকেট। জসপ্রিত বুমরাহ এবং মোস্তাফিজ নেন ১টি উইকেট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের