,

মামার তত্ত্বাবধানে থাকবেন রাজিবের দুই ভাই : অনন্ত জলিল

news-image

সড়ক দুর্ঘটনায় নিহত তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের ছোট দুই ভাইয়ের পড়ালেখা ও থাকা-খাওয়ার দায়িত্ব নিতে চান চিত্রনায়ক অনন্ত জলিল। এমন কথা আগেই জানিয়েছিলেন। এবার তিনি সেই কথা রাখলেন। রাজিবের ভাইদের ডেকে এনেছেন নিজ অফিসে।গত রোববার সাভারের হেমায়েতপুরে অনন্ত জলিলের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান এজেআই গ্রুপের কার্যালয়ে রাজীবের ছোট দুই ভাইকে ডেকে আনেন তিনি। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজীবের খালা ও মামা।সম্প্রতি রাজধানীতে দুই বাসের চাপায় প্রথমে হাত হারান এবং পরে মৃত্যুবরণ করেন তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। রাজিবের ছোট দুই ভাই মেহেদি হাসান ও আবদুল্লাহ ভাইয়ের উপরই নির্ভরশীল ছিলেন। এ কথা জানার পর অনন্ত জলিল এই দুই ভাইয়ের দায়িত্ব নিতে চান।রাজীবের ছোট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের নিজ তত্ত্বাবধানে রাখবেন বলে সাভারের হেমায়েতপুরে বাসা ভাড়া করা হয়। কিন্তু পরবর্তীতে অনন্ত জানতে পারেন, রাজীবের ছোট দুই ভাইয়ের দায়িত্বে রয়েছেন তার খালা ও মামা। তারা চাইছেন মেহেদি হাসান ও আবদুলল্লাহ বর্তমানে যেখানে পড়াশোনা করছে সেখানেই থাকুক।

অনন্ত জলিল বলেন, ‘ওরা যেখানে আছে, সেখানে থেকেই পড়ালেখা চালিয়ে যাবে। আমি তাদের সর্বাত্মকভাবে পাশে থাকবো। সবাই ওদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের