,

দিল্লিকে হারিয়ে শীর্ষে পাঞ্জাব

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে নিতান্ত সাধারণ টার্গেটও তাড়া করে জিততে পারল না দিল্লি ডেয়ারডেভিলস। কিংস ইলেভেন পাঞ্জাবের করা মাত্র ১৪৩ রান তাড়া করতে নেমে ৪ রানে ম্যাচ হারল গৌতম গম্ভীরের দল। একমাত্র লড়াই করলেন শ্রেয়স আইয়ার। তবে তাঁর করা ৫৭ রান দিল্লিকে জেতাতে পারল না। শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরত গেলেন শ্রেয়স। ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে চলে গেল প্রীতি জিনতার দল।

রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি দিল্লি। পৃথ্বী শ-কে নিয়ে নামেন গম্ভীর। তবে তিনি বেশিক্ষণ টেকেননি। পৃথ্বী ১০ বলে আক্রমণাত্মক ২২ রানের ইনিংস খেলে ফেরত যান। তারপরে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনিও ১০ বলে ১২ রান করে আউট হন। গৌতম গম্ভীর ১৩ বলে ৪ রান করে আউট হন। এদিন খেলতে পারেননি আগের ম্যাচে দিল্লি ব্যাটিংকে টানা ঋষভ পান্থও। তিনি ফেরেন মাত্র ৪ রানে। বিদেশি অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ানও ১১ বলে ৬ রানের বিরক্তিকর ইনিংস খেলেন।

শেষদিকে রাহুল তেওটিয়া ২১ বলে ২৪ রান করেন। কার্যকরী ৪৭ রানের পার্টনারশিপ গড়েন শ্রেয়স আইয়ারের সঙ্গে। আইয়ার ৪৫ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলকে টানেন। তবে শেষ অবধি তিনিও জেতাতে পারেননি।
শেষ ওভারে প্রয়োজন ছিল ১৭ রানের। একটি ছয়, একটি চার ও একটি দুই রান নেন শ্রেয়স। শেষ বলে প্রয়োজন ছিল ৫ রানের। তবে ছয় হাঁকাতে গিয়ে শেষ বলে আউট হয়ে ফেরেন তিনি। ফলে দিল্লি ৮ উইকেটে ১৩৯ রানে থেমে যায়।

এদিন টসে জিতে ঘরের মাঠে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গম্ভীর। ক্রিস গেইল বিশ্রামে থাকায় পাঞ্জাবের হয়ে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন অ্যারন ফিঞ্চ। তবে তিনি চূড়ান্ত ব্যর্থ হয়ে ২ রানে ফিরে যান। রাহুল ভালো শুরু করেও ১৫ বলে ২৩ রান করে ফেরত যান।

ময়াঙ্ক আগরওয়াল (২১ রান), করুণ নায়ার (৩৪ রান), ডেভিড মিলাররা (২৬ রান) রান পেলেও যুবরাজ সিং ফের এদিন ব্যর্থ হন। করেন মাত্র ১৪ রান। সবমিলিয়ে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে দল।

চার রানে এই ম্যাচ হারের পর ছয় ম্যাচ খেলে দিল্লি ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সবার শেষে রইল। পাঞ্জাব ম্যাচ জিতে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে গেলো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের