,

‘সব বিষয় নিয়েই’ আলোচনা করেছেন দুই প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শুরু হওয়া ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট ‘সব বিষয় নিয়েই’ আলোচনা করেছেন।

পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক জানান আগামী মাসের শেষে কলকাতার বিশ্ব ভারতীতে ‘বাংলাদেশ ভবন’ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কলকাতায় বিশ্ব ভারতীর ওই অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদির যাওয়ার কথা রয়েছে। আমাদের প্রধানমন্ত্রীও সেখানে যেতে পারেন।’

রোহিঙ্গা ইস্যু ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।’

বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমারও এক টুইট করেছেন। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী ফলপ্রসূ আলোচনা করেছেন বলেও টুইট বার্তায় জানান তিনি।

রাভিশ কুমারের টুইট থেকে নেওয়া ছবিটুইট বার্তায় তিনি লিখেছেন, ‘প্রতিবেশীরাই প্রথম। একজন প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখছি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের মতামত ফলপ্রসূভাবে বিনিময় করেছেন।’

এর আগে লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় বাকিংহাম প্যালেসে শুরু হয় ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন। দু’দিনব্যাপী এ আয়োজন উদ্বোধন করেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। সম্মেলনে কমনওয়েলথের ৫৩টি দেশের সরকারপ্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত রয়েছেন।

২৫তম কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ১৭ এপ্রিল লন্ডনে পৌঁছার পর প্রধানমন্ত্রী এ পর্যন্ত ক্রয় কমিটি, জ্বালানি মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগ সংশ্লিষ্ট ১৩টি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স ফাইলে (ই-ফাইলে) স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে অবস্থানকালে গুরুত্বপূর্ণ সব ফাইল তাঁর কাছে পাঠানোর জন্য অফিসকে নির্দেশ দিয়েছেন। সূত্র : বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের