,

আরেফিন শুভ বাংলাদেশের শাহরুখ খান : নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক আরেফিন শুভকে বাংলাদেশের শাহরুখ খান হিসেবে অভিহিত করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠ ফেসবুক সেলিব্রিটি লাইভে উপস্থিত হয়ে বলেন আরেফিন শুভ হচ্ছেন বাংলাদেশের শাহরুখ খান।

কারণ উল্লেখ করে নুসরাত ফারিয়া বলেন, শাহরুখ খান অনেক রোমান্টিক হিরো। শাহরুখ বলিউডকে যেভাবে রোমান্টিসিজমে ভাসিয়ে চলেন এমনটা বাংলাদেশে শুধু শুভ’র মাঝেই দেখা যায়। শুভ অনেক রোমান্টিক। তাঁর আচরণ দেখে বলতে পারি একমাত্র আরেফিন শুভই শাহরুখ খান। তার রোমান্টিক বিহেভিয়ার অনেক মুগ্ধকর।

আরেফিন শুভ তো এখন অ্যাকশন ছবিও করছেন তারপরেও কি বলবেন সে রোমান্টিক নায়ক- উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে বলেন, হ্যাঁ অ্যাকশন ছবি করতেই পারে। আমি তাঁর ঢাকা অ্যাটাক দেখেছি। অনেক ভালো একটি ছবি। তাই বলে কি শুভ সে রোমান্টিক হতে পারে না?

সম্প্রতি নুসরাত ফারিয়া একটি গানে কণ্ঠ দিয়েছেন। পটাকা নামের এই গানের মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে তিনি আবির্ভূত হতে যাচ্ছেন। পটাকা নিয়ে বলেন, ‘এটি একটি সারপ্রাইজিং গান।’ ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, অপেক্ষা করেন। শিগগির গানটি আসছে। তার পরে আপনাদের কমপ্লিমেন্ট শুনবো।

কালের কণ্ঠ ফেসবুক সেলিব্রিটি লাইভ শো’তে আজকের অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কালের কণ্ঠের সহকারী ফিচার এডিটর দাউদ হোসাইন রনি। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের