,

ঘুষের টাকাসহ গ্রেপ্তার প্রধান নৌ প্রকৌশলী রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : অফিসে বসে ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের সাত দিনের হেফাজতের আবেদন শুনে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মুহম্মদ ফাহ্দ বিন আমিন চৌধুরীর আদালত এই আদেশ দেন।

আদালতে হেফাজতের আবেদনের পক্ষে আইনজীবী মোহাম্মদ আবুল হাসান বক্তব্য দেন। অন্যদিকে নাজমুল হকের পক্ষে রিমান্ড বাতিল চান আইনজীবী গোলাম মোস্তফা খান ও মোসলেহ উদ্দিন জসিম।

রিমান্ড আবেদনে বলা হয়, “মেসার্স সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অব সোহাগ নামে যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্র প্রদানের জন্য নগদ ৫ লাখ টাকা ঘুষ গ্রহণকালে নাজমুল হককে হাতেনাতে গ্রেপ্তার করে দুদক। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না-তা জানার জন্য জেলহাজতে আটক নাজমুল হককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড প্রয়োজন।”

অন্যদিকে নাজমুলের আইনজীবীরা বলেন, “নাজমুল হককে ফাঁদে ফেলে একটা হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন প্রকৌশলী, তার অফিসেই তো জায়গা আছে। ঘুষ নেওয়ার জন্য তিনি হোটেলে যাবেন কেন?

“নাজমুল হক অসুস্থ, বয়স্ক একজন মানুষ। এখানে রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই।”

আদালত দুই পক্ষের বক্তব্য শুনে নাজমুল হকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১২ এপ্রিল বিকালে সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় বসে ‘ঘুষের পাঁচ লাখ টাকা’ নেওয়ার সময় নাজমুলকে গ্রেপ্তার করে দুদকের ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল।

এর পর গত সোমবার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

এর আগে গত বছরের ১৮ জুলাই নিজের কার্যালয়ে বসে ‘ঘুষ নেওয়ার সময়’ নৌ পরিবহন অধিদপ্তরের তৎকালীন প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছিল দুদক। তিনি এখন জামিনে রয়েছেন।

ফখরুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর গত বছরের ২০ অগাস্ট এই পদে চলতি দায়িত্বে আসেন নাজমুল হক।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর