,

মোস্তাফিজ মুম্বাইয়ের এক্স ফ্যাক্টর, দাবি জহিরের

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে এরই মধ্যে মুদ্রার উল্টো পিঠ দেখে ফেলেছেন মোস্তাফিজুর রহমান। শুরুটা দুর্দান্ত হলেও চতুর্থ ম্যাচে ফ্লপ তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাইয়ের জয়ের দিন অনেকটা ম্লান ছিলেন এ তারকা। ৪ ওভার হাত ঘুরিয়ে দেন ৫৫ রান, থাকেন উইকেটশূন্য।

এতে পরবর্তী ম্যাচগুলোতে একাদশে মোস্তাফিজের জায়গা পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। বলছেন, এমন প্রতিযোগিতার ম্যাচে এ রকম হতশ্রী পারফরম্যান্সের কারণে তার সুযোগ পাওয়া কঠিন হয়ে গেল।

তবে পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তিতুল্য পেসার জহির খান। মোস্তাফিজের এমন হতশ্রী পারফরম্যান্সের পরও হতাশ নন তিনি। এবারের আইপিএলে ম্যাচ বিশ্লেষকের ভূমিকা পালন করছেন ভারতীয় সাবেক এ পেসার। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যে কোনো দলের জন্য হুমকি হয়ে উঠতে পারেন মোস্তাফিজ।

দ্য ফিজকে এক্স ফ্যাক্টর বলে দাবি করে এ বাঁহাতি পেসার বলেন, যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারে সে। তার ভাণ্ডারে প্রতিপক্ষকে চমকে দেয়ার মতো সব অস্ত্র মজুদ আছে। সে উইকেট শিকারি বোলার। অবশ্য রান কিছুটা বেশি দিচ্ছে, তবু মুম্বাইয়ের এক্স ফ্যাক্টর ও।

আইপিএলে নিজের তৃতীয় আসরে মোস্তাফিজের অভিযাত্রাটা হয়েছে দুর্দান্ত। প্রথম তিন ম্যাচে মুম্বাই হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে স্বমহিমায় উজ্জ্বল ছিলেন তিনি। এখন পর্যন্ত শিকার করেছেন ৫ উইকেট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের