,

এক কলার দাম এক লাখ টাকা!

news-image
যুক্তরাজ্যের সুপারমার্কেট আসডা থেকে অনলাইনে মেয়ের জন্য একটি কলা কিনেছিলেন ববি গর্ডন। এরপর তিনি জানতে পারলেন, সেই কলার বিল হয়েছে ৯৩০ পাউন্ড বা বাংলাদেশি টাকায় এক লাখ ১০ হাজার টাকা। যদিও এর দাম হওয়ার কথা ১১ পেন্স বা কমবেশি ১৩ টাকার মতো।
নটিংহ্যামের শেরউডের ববি গর্ডন বলছেন, প্রথমে বিলটি দেখে তিনি হতবাক হয়ে যান। তার ক্রেডিট কার্ডে বিলটি চার্জ করা হলেও, কার্ড কোম্পানির প্রতারণা ঠেকানোর টিম সেটি আটকে দিয়ে তাকে ক্ষুদে বার্তা পাঠায়।
মিজ গর্ডন প্রথমে বিলটি দেখে অবাক হলেও, তিনি এবং তার স্বামী ভেবেছিলেন এটা হয়তো দোকানের ভুল হয়েছে। তারা বিষয়টি ধরতে পারবে। কিন্তু যখন এজন্য আবার তার ক্রেডিট কার্ডে চার্জ করা হয়, তখন তার সত্যিই হতবাক হয়ে যান।
সুপারমার্কেট আসডা থেকে পাঠানো বিল
আসডার একজন মুখপাত্র বলছেন, যদিও আমাদের কলাগুলো চমৎকার, কিন্তু এটা ঠিক যে, তার দাম এতো নয়। এটি নিঃসন্দেহে কম্পিউটারের একটি ভুল। আমরা মিজ গর্ডনকে ধন্যবাদ জানাই, যে তিনি বিলটি যাচাই করে দেখেছেন। এরকম ভুল যাতে ভবিষ্যতে না ঘটে, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।
মিজ বলছেন, এরপর আমি আমার সাতবছরের মেয়েকে বললাম, তোমার উচিত কলাটা খুব মজা করে খাওয়া, প্রতিটি কামড় ভালো করে খাওয়া উচিত।-বিবিসি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর