,

লন্ডনে আরিফ খান জয়ের ওপর হামলা

news-image

লন্ডনে সফররত বাংলাদেশের ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় হামলার শিকার হয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকেলে ওয়েস্টমিনস্টারের দ্বিতীয় কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারের সামনে এ ঘটনা ঘটেছে।

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে সরকার প্রধানদের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় কনফারেন্স সেন্টারের বাইরে বিক্ষোভ করছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা। পাশেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছিলেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সেখানে বিক্ষোভরত যুক্তরাজ্য শাখা বিএনপির নেতা-কর্মীরা উপমন্ত্রী জয়ের ওপর হামলা করেন। তাকে উদ্দেশে করে কটূ মন্তব্য ও শারীরিকভাবে হেনস্তা করা হয়। পরে বিএনপির কিছু নেতাকর্মী তাকে রক্ষা করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। এ ঘটনায় দু’জনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। তবে কেন তাকে হামলা করা হয়েছে সে বিষয়ে জানা যায়নি।

ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বারক্লেস ব্যাংকের সামনে উপমন্ত্রীকে ঘিরে রেখে হামলা থেকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। এ অবস্থাতেই একজন দূর থেকে আরিফ খান জয়কে লক্ষ্য করে পানি ছুড়ে মারেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের