,

মৃত্যুর একযুগ পর সাদ্দামের কবর নিয়ে রহস্য

news-image

অনলাইন ডেস্ক : ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসি দেয়া ১২ বছর হয়ে গেছে। ২০০৬ সালের ডিসেম্বরে ফাঁসি কার্যকর হওয়ার পর সাদ্দামের নিজ গ্রাম আল-আওজাহ’য় তাকে দাফন করা হয়। কিন্তু এখনও সাদ্দামের কবর নিয়ে রহস্য রয়ে গেছে। কবরে সাদ্দামের মৃতদেহ আছে কিনা তা নিয়েও আছে তর্ক-বিতর্ক।

অনেকের ধারণা সাদ্দামের কবর খোলা হয়েছিল। আবার অনেকে মনে করেন, সাদ্দামের মেয়ে হালা তার মৃতদেহ জর্ডানে নিয়ে গেছে। কিন্তু একজন অধ্যাপকের উদ্ধৃতি দিয়ে উগান্ডার পত্রিকা মনিটর জানাচ্ছে, এটা অসম্ভব।

ওই অধ্যাপক বলেন, হালা কখনই ইরাকে আসেননি। সাদ্দামের মৃতদেহ কোনো গোপন স্থানে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে। সাদ্দামের কবর তার বাবার কবরের মতো উড়িয়ে দেয়া হয়ে থাকতে পারে।

কিন্তু যারা বিশ্বাস করেন যে ইরাকের স্ট্রংম্যান এখন জীবিত আছেন তারা এমনটা মানতে নারাজ। তেমনই একজন হচ্ছেন বাগদাদের বাসিন্দা আবু সামের। তিনি বলেন, সাদ্দাম মারা যাননি। তার একটি ডাবলকে ফাঁসি দেয়া হয়েছিল।

প্রসঙ্গত, ইরাকি শাসকের ফাঁসি কার্যকর হওয়ার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সাদ্দামের মৃতদেহ উত্তরাঞ্চলীয় শহর তিকরিতে কাছে আল আওজাহ’য় নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন।

উল্লেখ্য, সাদ্দামের কবর ইরাকি শিয়া মিলিশিয়াদের হামলায় ধ্বংস হয়ে যায় বলে এর আগে ঘোষণা করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে