,

পরের ম্যাচেই স্বরূপে ফিরবে মোস্তাফিজ : রোহিত শর্মা

news-image

স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ের হয়ে চলতি মৌসুমে প্রথমবারের মত মাঠে নেমেই নিজের প্রতিভার ঝলক দেখান মোস্তাফিজ। টানা তিন ম্যাচে তার দল হারলেও দুর্দান্ত মোস্তাফিজ তুলে নেন ৫ উইকেট। তবে দলের জয়ে ম্যাচে অনেকটা ম্লান ছিল এই তারকা। চার ওভার বল করে দেন ৫৫ রান, থাকেন উইকেট শূন্য।

তবে তার এমন পারফর্মেন্সের পরও মোস্তাফিজের ওপর এখনও আস্থা রাখছেন দলের অধিনায়ক রোহিত শার্মা। আশা করেন পরের ম্যাচেই স্বরূপে ফিরবেন এই পেসার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোস্তাফিজের প্রতি তার পূর্ণ সমর্থনের কথা জানিয়ে মুম্বাই অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজ প্রথমবারের মত মুম্বাইয়ে খেলছে, আর তার ম্যাচের সংখ্যাও অনেক কম। আজ মোস্তাফিজ ভালো করতে পারেনি। আপনি সবসময় ছন্দে থাকবেন না। একজন বোলার সবদিন ভালো বোলিং করবে না। তার একদিন খারাপ জেতেই পারে। তবে আমি আশা করি মুস্তাফিজ পরের ম্যাচেই স্বরূপে ফিরবে।’

মুম্বাইয়ের হয়ে চলতি মৌসুমের প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ৩৯ রান দেন এই তারকা। তবে পরের দুই ম্যাচেই নিজের প্রতিভার ঝলক দেখান। তার সাবেক দল হায়দরাবাদের বিপক্ষে ২৪ রানে নেন ৩ উইকেট আর দিল্লির বিপক্ষে ২৫ রান দিয়ে নেন ১ উইকেট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের