,

প্রথম সন্তানের মা হচ্ছেন ইলিয়েনা!

news-image

বিনোদন ডেস্ক : প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজ। এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলিউডমন্ত্র।

সম্প্রতি বিমানবন্দরে দেখা গিয়েছিলো ইলিয়েনাকে। আর সেসময় নাকি তার বেবি বাম্প দেখা গেছে। এরপর থেকেই গুঞ্জন উঠেছে প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন ‌‌মে তেরা হিরো’খ্যাত এই তারকা। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেনননি ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে প্রেম করছেন ইলিয়েনা। শুধু তাই নয়, প্রেমিককে বিয়েও করেছেন বলে অনেক দিন ধরে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

প্রথম সন্তানের মা হচ্ছেন ইলিয়েনাগত বছরের ডিসেম্বরে ক্রিসমাস উপলক্ষে একটি ছবি শেয়ার করেছিলেন ইলিয়েনা। এর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘বছরের সবচেয়ে প্রিয় সময়।’ শুধু তাই নয়, ছবির ক্রেডিটে তিনি লিখেন, ‘স্বামী অ্যান্ড্রু নীবোন।’ এরপরই শুরু হয় নতুন আলোচনা। ধারণা করা হয়, বিয়ের কথা সবাইকে জানানোর জন্যই এই কৌশল অবলম্বন করেছেন ইলিয়েনা।

গত ফেব্রুয়ারি মাসের শুরুতে এক সংবাদ সম্মেলনে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইলিয়েনা বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি না কি উত্তর দেবো। পেশাগত দিক থেকে আমি ভালো করছি, ব্যক্তিগত জীবনও ভালো আছি। আমি মনে করছি না আর কোনো বক্তব্যের প্রয়োজন আছে। আমার ব্যক্তিগত বিষয়গুলো যতোটা সম্ভব গোপন রেখেছি। এ বিষয়ে খুব বেশি কথা বলতে চাই না। তবে সবার এখনো অনেক কিছু দেখার বাকি রয়েছে।’

গত ১৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইলিয়েনা অভিনীত ‌রেইড’। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। ছবিটি বক্স অফিসে শত কোটি রুপির ব্যবসা করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে